স্বরচিত কবিতা:- "অপেক্ষার আলো"
বেশ কয়েকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। পারিবারিক অনুষ্ঠান এবং তার পরের শারীরিক অসুস্থতার কারণে প্রায় ৪-৫ দিন দূরে ছিলাম। এই কদিন আপনাদের থেকে দূরে থাকা সত্যিই সহজ ছিল না। মনে হচ্ছিল, যেন জীবনের একটি বড় অংশ হারিয়ে গেছে। আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি, তাই আবার ফিরে এলাম আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটিতে।এই কমিউনিটি আমার কাছে শুধু একটি ব্লগিং প্ল্যাটফর্ম নয়, বরং আরেকটি পরিবার। পরিবারের সদস্যদের ছাড়া যেমন এক মুহূর্ত ভালো লাগে না, তেমনি এখান থেকে দূরে থাকাও আমার জন্য খুব কঠিন হয়ে পড়েছিল।
অসুস্থ থাকার মধ্যেও মন যেন বারবার এখানে ফিরে আসতে চেয়েছে। তাই গতকাল রাতে, যখন ঘুম আসছিল না, মনে এক অদ্ভুত শূন্যতা কাজ করছিল, তখন নিজের অনুভূতিগুলোকে কলমের মাধ্যমে প্রকাশ করলাম। লিখলাম একটি কবিতা— "অপেক্ষার আলো"।এটি মূলত অপেক্ষার এক গভীর অনুভূতির গল্প। সেই অপেক্ষা, যেখানে ভালোবাসা, আবেগ, স্মৃতি এবং ফিরে আসার আকাঙ্ক্ষা একসাথে মিশে যায়। আশা করি, আপনাদের ভালো লাগবে।
"অপেক্ষার আলো"
মোঃ ফয়সাল আহমেদ
আজও তোমার অপেক্ষায় থাকি,
তুমি আসবে বলে তাই।
কথা দিয়েছিলে যাবে না কোথাও,
তবুও চলে গেলে হায়।
গেলে তো গেলেই ফিরে আসলে না আর,
তবুও তোমার পথ চেয়ে আজও অপেক্ষায় থাকি।
স্মৃতির পাতায় আঁকি তোমাকে,
নিঃশব্দ রাতে কাঁদি চুপিচুপি।
তুমি কি আসবে ফিরে?
আলোকিত করবে কি আমার জীবন?
বুকে টেনে কি বলবে? ভালোবাসি তোমায়,
হারিয়ে যাওয়া দিনের মতো আপন করে?
ঝরা পাতার মতো একলা আমি,
তোমার অভাবে মন কাঁদে।
নদীর ধারে বসে ভাবি শুধু,
তোমার স্মৃতি স্রোতে ভাসে।
তোমার নামটা আজও মনের কোণে,
তোমার ছোঁয়া আজও হৃদয়ে বয়ে।
ফিরে এসো, ভালোবাসার আলো হয়ে,
নতুন করে রাঙাও আমার পৃথিবী!
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
অপেক্ষা আর অনুরাগের তীব্র বাসনা এখানে পরিলক্ষিত হয়েছে। অপেক্ষায় থাকতে ভালো লাগে কারণ হুট করে কখন প্রিয় মানুষটা চলে আসে। নতুন করে আবার পৃথিবীর রাঙিয়ে তুলে তার কোন নিশ্চয়তা নেই। দারুন লিখেছেন কবিতাটা। তবে আপনার সুস্থতা কামনা করি ভাইয়া। আসলে এটা ঠিক বলেছেন এখান থেকে দূরে গেলে মনে হয় জীবনের একটা অংশ হারিয়ে গেল।
যদিও বা এখন মোটামুটি সুস্থ আছেন তার পরেও এটাই কামনা করি আল্লাহ আপনাকে দ্রুত একেবারে পরিপূর্ণভাবে সুস্থতা দান করুক। অসুস্থতা এবং ব্যস্ততার মাঝেও চমৎকার একটি কবিতা লিখেছেন। অপেক্ষার আলো কবিতার মধ্যে ভালোবাসা ,আবেগ, স্মৃতি সহ আরো বেশ কয়েকটি বিষয়কে ফুটিয়ে ফেলেছেন। দারুন লাগলো আপনার কবিতাটি পড়ে।
কবিতাটি যেন অপেক্ষা আর স্মৃতির মাঝে হারানো এক ভালোবাসার গল্প। প্রিয় মানুষটির অভাবে যে শূন্যতা তৈরি হয়, সেটি যেন হৃদয়ে মায়া আর বিষাদ তৈরি করে। লেখকের নিঃশব্দ কান্না ও আশা এক অসীম প্রেমের আকুতি ফুটিয়ে তোলে, যেখানে প্রত্যাশার আলো এখনও জ্বলছে।এই কবিতা আমার কাছে বেশ ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ।
অসুস্থতা কাটিয়ে উঠে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনি বরাবরই দারুন দারুন কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন। আপনার লেখা আজকের কবিতাটা অসাধারণ ছিল। নিজের ভিতরে শূন্যতার অনুভূতি গুলো কবিতার লাইনে ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার আজকের লেখা কবিতাটা পড়তে। অনেক বেশি সুন্দর ছিল আপনার লেখা অপেক্ষার আলো কবিতাটা। আসলে এই পরিবারকে সময় না দিলে ভালোই লাগে না। সব কিছুর মাঝে হলেও ফিরে আসতে মন চায়। যাইহোক কয়েকদিন পর ফিরে আসলেন। খুব সুন্দর করে লেখা হয়েছে আজকের এই কবিতা। কবিতাটা লেখার টপিক বেশি ভালো ছিল।
আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন।অপেক্ষার আলো কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। তবে কবিতার মাধ্যমে নিজের মনের অনুভূতি প্রকাশ করা যায়। ধন্যবাদ এত সুন্দর করে কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।