গ্রাম বাংলার রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমি ঢাকা কলেজে অধ্যায়নরত আছি।

গ্রামের দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। গ্রামবাংলায় বেড়ে ওঠা মানুষ আমি। যার কারণে গ্রামের সাথে যেন আমার জীবনের অনেক কিছু জড়িয়ে রয়েছে। তাই গ্রামের মুহূর্তগুলো উপভোগ করতে এসেছি। এখন শীত পড়েছে, তার ওপরে গ্রামের বিকেলবেলার দৃশ্যগুলো অসাধারণ লাগে আমার কাছে। বিকেলবেলা গ্রামের অপরূপ সুন্দরময় দৃশ্যগুলোর মাঝে কিছু মুহূর্ত উপভোগ করেছি। আর এই প্রকৃতির দৃশ্যের ফটোগ্রাফি করেছি, যেগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।


IMG-20241119-WA0023.jpg

শস্য শ্যামল ফসল করা আমাদের গ্রামের এই দৃশ্য। গ্রামের দৃশ্য দেখার জন্য বিকেল বেলায় এসেছিলাম। আর সবুজ ফসলের মাঠের দৃশ্য গুলো যেন সোনালী বর্ণ ধারণ করেছে। এই সোনালী ধানের ফসলের মাঠের দৃশ্য দেখতে ছিলাম।আর সেই দৃশ্যের ফটোগ্রাফি করতেছিলাম। সত্যি দৃশ্যটি ছিল অসাধারণ।

IMG-20241119-WA0019.jpg

সোনার দেশে যেন সোনার ফসল ফলে। আর সোনালী ফসল ঘরে তোলার মুহূর্ত গুলো অসাধারণ। অনেক ফসলের জমিতে দেখতে পেলাম ফসলের ধানের কেটে ঘরে তোলা হয়েছে। তারপরে এই সুন্দরময় ফসলের মাঠ ও নীল আকাশের মাঝে সাদা মেঘের দৃশ্যের মুহূর্ত গুলো দেখে যেন ভালো লাগলো।

IMG-20241119-WA0017.jpg

আমি আমাদের গ্রামের বাড়ির পাশের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হেঁটে যাওয়ার পথে দেখতে পেলাম আমার চাচা তার ফসলের জমিতে কলার বাগান করেছে। আর এই কলার বাগানের পাশ দিয়ে হেঁটে যাবার মুহূর্তটা আমি ফটোগ্রাফি করলাম। আসলে কলার বাগানের সবুজ কলার পাতার দৃশ্য ও বাগানের দৃশ্য দেখে যেন ভালো লাগলো।

IMG-20241119-WA0020.jpg

ফসলের মাঠের এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আসলে গ্রাম বাংলার মেঠো পথের রাস্তাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি নিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগে। পাশ দিয়ে ফসলের জমির ধান কাটা হচ্ছিল, অপরূপ সুন্দরময় দৃশ্যের মাঝে হেঁটে যাচ্ছিল আমি, তাই ফটোগ্রাফি গুলো করেছিলাম।

IMG-20241119-WA0022.jpg

বিকেলবেলা গ্রামের এই সুন্দরময় দৃশ্য দেখতে দেখতে যেন সন্ধা হলো। আমার সন্ধ্যার সূর্য অস্ত যাওয়ার দৃশ্য গুলো অনেক বেশি ভালো লাগে। যার কারণে ইটের ভাড়ার পাশ থেকে এই সৌন্দর্যময় দৃশ্য গুলো দেখতে ছিলাম। প্রকৃতির এই সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করলাম।

গ্রাম বাংলার এই সুন্দরময় দৃশ্য সত্যিই অসাধারণ ছিল। বিশেষ করে আমাদের গ্রামের এই দৃশ্য দেখার জন্য আমি এসেছিলাম। যার কারণে গ্রামের সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করেছি। আর ফটোগ্রাফি গুলো করেছিলাম। যে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম।


প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
Device:Samsung A33 (5G)


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

মোবাইলSamsung A33 (5G)
ধরণ"গ্রামের ফটোগ্রাফি "
ক্যমেরা মডেলA33 (48+8+5+2)
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 2 years ago 

Messenger_creation_2ECF84F2-8B12-4453-8312-BB0CE8A4BFA1.jpeg

 2 years ago 

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যময় দৃশ্য গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা দৃশ্য ছিল একেবারে মনোমুগ্ধকর। গ্রামের এরকম অপরূপ সৌন্দর্য সবাইকেই খুব মুগ্ধ করে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফিগুলো যতই দেখছিলাম ততই ভালো লাগছিল। এরকম সুন্দর ফটোগ্রাফি সব সময় দেখার অপেক্ষায় থাকলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

গ্রাম বাংলার রেনডম কিছু ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ আমি।

 2 years ago 

বিকেলে আপনি গ্রাম বাংলার সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্যের মাঝে উপভোগ করেছেন যেটি দেখতে অসাধারণ লাগছে। দেখতে দেখতে ধান পেকে গেল ।আসলে ধানের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলো দেখে মন ভরে গেল। শস্য শ্যামল ফসল গ্রাম বাংলার প্রধান ঐতিহ্য। তাছাড়া রাস্তার ধারে কলার বাগান সৌন্দর্য ধরে রেখেছে। গ্রামীন পরিবেশের সময় কাটাতে ভীষণ ভালো লাগে আমার কাছেও। তবে সন্ধ্যার সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছি ভাই।

 2 years ago 

গ্রাম বাংলার খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। গ্রাম বাংলার প্রাকৃতিক ফটোগ্রাফি সব সময় আমাদের মনকে মুগ্ধ করে দেয়। কি অসাধারণ ভাবে গ্রাম বাংলার সোনালী ধানের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ফটোগ্রাফিতে আমার কাছে খুবই ভালো লেগেছে। বাকি ফটোগ্রাফি গুলো কোন অংশে কম নয়। সন্ধ্যায় সূর্যের অস্তে যাওয়ার মুহূর্তটি কত সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে আসলেই ভালো লাগলো।

 2 years ago 

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যময় দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন এই ফটোগ্রাফির মাধ্যমে। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37