স্বরচিত কবিতা:- “ভালোবাসি তোমায়”

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহের ন্যায় আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন কবিতা নিয়ে। কবিতা হলো মনের ভাব প্রকাশের একটি সহজ এবং উপযোগী মাধ্যম, যার মাধ্যমে ছন্দের সুরে মনের গভীর অনুভূতিগুলোকে সুন্দরভাবে প্রকাশ করা যায়। আমাদের জীবনের প্রতিটি অনুভূতি, আবেগ, ভালোবাসা বা দুঃখ, সবকিছুই কবিতায় স্থান পায়। আজকের এই কবিতাটি আমি নাম দিয়েছি "ভালোবাসি তোমায়"। এই কবিতার মাধ্যমে আমি চেষ্টা করেছি ভালোবাসার নরম অনুভূতিগুলো ছন্দে ছন্দে ফুটিয়ে তুলতে। আশা করি, কবিতাটি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদের মন ছুঁয়ে যাবে। তাই আর দেরি না করে, চলুন, সবাই মিলে কবিতাটি পড়ে আসি।

1000046270.png

“ভালোবাসি তোমায়”
মোঃ ফয়সাল আহমেদ

ভোরের আলো মেলে চোখে,
তোমার ছবি ভাসে সুখে।
তোমার হাসি রঙিন সুর,
মনটা করে হুলস্থুল।

তোমার কথা, তোমার ছোঁয়া,
ভালোলাগা জড়ায় মোয়া।
তুমি যেন মেঘের খেলা,
চুপিচুপি পাশে এলো বেলা।

তোমার হাসি, ঝরনার ধারা,
মনটা আমার করে সারা।
তোমার চোখে স্বপ্ন দেখি,
ভালোবাসা জড়িয়ে রাখি।

তুমি আমার প্রিয় গান,
তুমি ছাড়া লাগে শূন্য।
তুমি আছো হৃদয়জুড়ে,
ভাবনাগুলো তোমায় ঘিরে।

তুমি সকাল, তুমি রাত,
তোমায় নিয়ে শত গল্পপাত।
চোখের জলে যদি ভাসি,
তবু বলি, ভালোবাসি।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার কবিতাটি খুব ভালো লেগেছে। ভালোবাসার অনুভূতি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। ছন্দগুলো এত মিষ্টি যে পড়ে মনটা ভালো হয়ে গেল। প্রতিটি লাইনে ভালোবাসার নরম স্পর্শ অনুভব করলাম। ভবিষ্যতে আপনার আরও সুন্দর কবিতা পড়ার অপেক্ষায় থাকবো। শুভকামনা রইলো ভাইয়া!

 last year 

এত সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতাটা অসম্ভব দারুন ছিল। অনেক বেশী সুন্দর করে লিখেছেন এই কবিতা আপনি। কবিতার সব গুলো লাইন খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

ভালোলাগে আমার কাছে এই ধরনের কবিতা গুলো। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে তা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপনার এই কবিতাটি। বিশেষ করে যে কবিতাটা লেখার টপিকটা একটু বেশি সুন্দর ছিল। এরকম করে কবিতা লিখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে কবিতাগুলো পড়তে।

 last year 

আজকে আপনি দেখছি ভালবাসার নরম অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা ভালোবাসি তোমায় কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। তবে আপনার লেখা কবিতা গুলো এমনিতে অসাধারণ হয়। সুন্দর অনুভূতি দিয়ে এবং চমৎকার ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ আজকে আপনার কাছ থেকে সুন্দর কবিতা পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার কবি প্রতিভাকেও খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65145.00
ETH 1945.16
USDT 1.00
SBD 0.37