অতিরিক্ত কোন কিছুই ভালো নয়।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২১শে আশ্বিন |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




hand-2571553_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দুই দিনের টানা বৃষ্টিতে চারপাশটা একেবারে ভিজে হয়ে আছে। এখনো প্রতিনিয়ত বৃষ্টি পড়েই চলেছে। বলা যায় না এই বৃষ্টিটা কতদিন পর্যন্ত চলতে থাকবে। তবে এখন যে পরিস্থিতি দেখছি তাতে মনে হয় না খুব তাড়াতাড়ি এ বৃষ্টি থামবে। অনেকটা আশঙ্কায় আছি এই বৃষ্টির কারণে আবার না কোন নতুন দুর্যোগ বেঁধে বসে। কিছুদিন আগেও টানা বৃষ্টির কারণে বন্যা হয়েছিল এখন যদি আবার এমনটা হয় তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে পৌঁছাবে। এবং মানুষকে নতুন করে আবার এক দুর্ভোগ পোহাতে হবে।

যাইহোক অতিবৃষ্টি বা অতি ক্ষরা কোনোটি আমাদের জন্য ভালো নয়। কথায় আছে অতি তে ক্ষতি। জীবনে কোন কিছুই অতিরক্ত ভালো নই। প্রতিটা জিনিসের একটি লেভেল আছে বা পরিমাপ আছে ওই পরিমাপ অনুযায়ী হলে ভালো এর বেশি যেমন ভালো নয় ঠিক তেমন কম হলেও ভালো নয়।

আমরা অনেক সময় মনে করি বেশি হলে ভালো তবে ধারণাটি আসলে ভুল, মাত্রা অতিরিক্ত কোন কিছুই কখনো আমাদের জন্য সুবিধার নই। এই যেমন খুবই কাছের একটি উদাহরণ হিসেবে আমরা আমাদের আমাদের শরীরের ওজনের কথাই বা ধরি । একজন মানুষের তার উচ্চতা অনুযায়ী একটি বিএমআর এর আদর্শ মাপ আছে আর সে মাপের অনুযায়ী যদি বেশি হয় তাহলে সেটা তার জন্য হুমকিস্বরূপ আর যদি কম হয় সেটা তার জন্য মোটেও ভালো নই। আদর্শ মান অনুযায়ী থাকাটাই সব থেকে ভালো বিষয়। যদিও আমাদের এশিয়ান কান্ট্রির মানুষরা এই আদর্শ মান টা ধরে রাখতে পারি না। বিশেষ করে আমাদের বাঙালিদের বেশিরভাগ মানুষকে দেখা যায় হয় হেলদি না হয় স্লিম ফিট খুব কম মানুষই আছে। একান্তই যারা খুব বেশি স্বাস্থ্য সচেতন কিংবা ডায়েট করে সেই সকল মানুষগুলো ছাড়া বেশিরভাগ মানুষেরই একই অবস্থা। বিশেষ করে আমাদের পুরুষ জাতির ভুড়িটা বেড়ে যায় খুব তাড়াতাড়ি।

যাইহোক, যেকোনো অতিরিক্ত বিষয় আমাদের জন্য কতটা ক্ষতিকর এরকম হাজার হাজার উদাহরণ আমাদের আশেপাশেই রয়েছে । যেটা থেকে আমরা বুঝতে পারি কোন কিছুই অতিরিক্ত ভালো নয়। এমন কি অতিরিক্ত অর্থ, সুখ এসব কিছু ও ভালো নয়। কারণ আমাদের জীবনে যখন খুব বেশি অর্থ চলে আসে তখনো দেখা যে আমাদের মন-মানসিকতার কিছুটা হলেও পরিবর্তন আসে। আর যে পরিবর্তনটা অনেক সময় আমাদের জন্য অকল্যান বয়ে আনে এবং আমাদের মধ্যে এক অহংকারের সৃষ্টি হয়।

সর্বশেষ এটাই বলতে চাই অতিরিক্ত কোন কিছুই কখনো আমাদের জীবনের জন্য ভালো নয়। তাই অতিরিক্ত যে কোন বিষয় আমাদের জীবন থেকে এড়িয়ে চলা উচিত।

যাইহোক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে আবারো পরবর্তী দিন অন্য কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

উদাহরণ টা কিন্তু দারুণ দিয়েছেন ভাই। অতিরিক্ত ওজন হোক বা বৃষ্টি কোনটাই ভালো না। অতিরিক্ত ওজন যেমন মৃত্যু ঝুঁকি বৃদ্ধি করে একইভাবে অতিরিক্ত বৃষ্টি বন‍্যার মতো দূর্যোগের সৃষ্টি করে। পৃথিবীতে সবকিছুই একটা নির্দিষ্ট পরিমাণে থাকাই ভালো। চমৎকার লিখেছেন ভাই। তবে ওজনের ক্ষেত্রে আমি আছি ঠিক আপনার উদাহরণের বিপরীত সমস্যায়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। কারণ অতিরিক্ত কারণেই অনেকের অনেক ক্ষতি হয়ে যায় । যেমন এইতো আজ কয়দিন অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে এতে অনেকের পুকুর ভাটিয়ে যাচ্ছে । যেখানে লক্ষ লক্ষ টাকার মাছ এক পুকুর থেকে অন্য পুকুরে চলে যাচ্ছে। যে কারণে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে মৎস্য চাষীদের ।খুবই দারুণ একটা পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার লেখাগুলো সব সময় মুগ্ধ করে ভাই আমাকে। কারণ আপনি লেখাগুলো সব সময় বাস্তবতার প্রেক্ষিতে লিখে থাকেন। অনেক ভালো লেগেছে আসলে অতিরিক্ত কোন কিছু ভালো নয়। এটা বৃষ্টির ক্ষেত্রে হোক কিংবা অনাবৃষ্টির ক্ষেত্রে হোক। অথবা অতিরিক্ত খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আমাদের ভুড়ি বেড়ে যেতে পারে। তো জীবনের সবচেয়ে একটি ভালো দিক হচ্ছে ভারসাম্য বজায় রাখা। তবে বৃষ্টি ক্ষেত্রে তো আমাদের কোন হাত নেই। আমাদের সবারই সৃষ্টিকর্তার কাছে এটাই মিনতি যেন মানুষকে আবার বিপদে পড়তে না হয়।

 3 years ago 

আপনার টাইটেল এই রয়েছে অনেক গভীর একটা কথা, হ্যাঁ লাস্টের এই কয়েকদিন বৃষ্টি খুবই বাজে অবস্থা হয়ে যাচ্ছে। এটা হয়তো আমাদের জন্য ভালো কিছু বলে নিয়ে আসবে না। আসলে অতিরিক্ত কোন কিছুই ভালো না অতিরিক্ত জিনিসটাই ক্ষতিকারক হয়ে যায়।

 3 years ago 

আসলেই ভাই অতিরিক্ত কিছুই ভালো নয়। তীব্র গরমে মানুষের জীবন যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিল,তখন সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকতো। কিন্তু এখন এতো বৃষ্টি হচ্ছে, মানুষ একেবারে বিরক্ত হয়ে গিয়েছে। আসলেই আমাদের দেশের পুরুষদের ভুঁড়ি এমনিতেই বেড়ে যায়। তবে আমি চেষ্টা করি সবসময় মেইনটেইন করে চলতে। তবুও ইদানীং ভুঁড়ি বেড়ে যাচ্ছে কিছুটা। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই কোন কিছুই অতিরিক্ত ভালো নয় আবার এর সাথে একেবারে কম হওয়া উচিত। সবকিছু একটা লিমিট অনুযায়ী চললে ভালো হয়। কিন্তু যেহেতু এটা পৃথিবী তাই এরকমটা হবে এটাই স্বাভাবিক। এর মধ্যে থেকে আমাদেরকে যতটুকু সম্ভব সচেতনতা অবলম্বন করে জীবন পার করতে হবে। আর যে উদাহরণটা দিলেন এটা কিন্তু একদম সঠিক। কারণ মানুষের ওজন অতিরিক্ত হলেও ভালো হয় না আবার কম হলেও ভালো হয় না। আর হ্যাঁ বাঙালিদের ক্ষেত্রে ডায়েট মেনটেন করা মনে হয় যেন খুবই কষ্টকর হয়ে যায়। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64655.96
ETH 1868.96
USDT 1.00
SBD 0.38