You are viewing a single comment's thread from:

RE: প্রিয় @moh.arif ভাইয়া কে উপহারস্বরূপ "কবর" কবিতা আবৃত্তি//১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আপনি আমার খুবই পছন্দের একটি কবিতা আবৃত্তি করেছেন। কবর কবিতাটি আমার অনেক পছন্দের একটি কবিতা। আমার এখনো একটি বিষয় মনে পরে, পাঠ্যবইয়ে অন্য যত গুলো কবিতা ছিল সবগুলোই পরীক্ষা পাশ এর জন্য পড়তাম কিন্তু এই কবিতাটি পড়ার সময় মনের মধ্যে কেন জানি একটা ভাল লাগা কাজ করত।
আর আপনার আবৃত্তির প্রশংসা আমার মত ছোট মানুষের পক্ষে করা আসলেই সম্ভব না। আসাধারণ আবৃত্তি, আমি কানে হেডফোন লাগিয়ে ৪-৫ বার শুনেছি।
পরিশেষে আবার ও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ছোট ভাইয়ের রিকুয়েষ্ট টি মনে রেখে কবিতাটি আবৃত্তি করার জন্য। 💗💝💞

Sort:  
 4 years ago 
তবে সত্যি কথা ভাইয়া এই কবিতাটি ছোটবেলায় একবার পড়েছিলাম আর এইবার প্রথম আবৃত্তি করলাম।তবে মজার বিষয় হচ্ছে কবিতাটি আবৃত্তি করতে গিয়ে বারবার চোখ দিয়ে পানি ঝরছিল চোখে ঝাপসা দেখছিলাম।আমার নিজের মনে একটা প্রশান্তি কাজ করছে যে আমি আপনার অনুরোধটি রাখতে পেরেছি।আমার আবৃতি আপনার ভালো লেগেছে এটাই আমার পরম পাওয়া অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার জন্য♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38