কাঁঠালের বিচির ভর্তা রেসিপি।
আজ- ২৫, বৈশাখ, | ১৪২৯ , বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | | রবিবার |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে কাঁঠালের বিচির ভর্তা রেসিপি শেয়ার করব।
প্রয়োজনীয় উপকরণঃ
- পেঁয়াজ কুচি।
- মরিচ।
- লবণ।
- কাঁঠালের বিচি ।
- ধনিয়া পাতা ।
- রসুন।
গরম পড়ছে প্রচুর তাই বেশিরভাগ বাড়িগুলোতে এখন সকালে নাস্তা হিসেবে পান্তা ভাত খাওয়া হয়। এই গরমে আমি নিজেও মাঝে মাঝে সকালের নাস্তায় পান্তাভাত খেয়ে থাকি। তাই ভাবলাম আপনাদের সাথে পান্তা ভাত দিয়ে খাওয়া যায় এরকম একটি ভর্তা রেসিপি শেয়ার করি। তাই আজ চলে এলাম কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি রেসিপি নিয়ে।









কাঁঠালের বিচির ভর্তা খুবই মজা খেতে। এর টেস্টটা অন্য যেকোনো ভর্তা থেকে ভিন্ন। এবং বানানো টা খুবই সহজ। আপনারা কারা কারা কাঁঠালের বিচির ভর্তা খেয়েছেন তা জানাবেন।
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে শুকনো কাঁঠালের বিচি কে ভালোভাবে টেলে নিব। এমনভাবে টালতে হবে যাতে বিচিগুলো কিছুটা সিদ্ধ হয়ে যায়।
ধাপ-২ঃ
- এবার বিচিগুলোর খোসা ছাড়িয়ে নেব।
ধাপ-৩ঃ
- খোসা ছাড়িয়ে নেওয়ার পর বিচিগুলোকে পানিতে ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য ।
ধাপ-৪ঃ
- এরপর কাঁচামরিচ টেলে নিব।
ধাপ-৫ঃ
- এরপর পূর্বে টেলে ভেজে রাখা বিচিগুলোকে শিলে বেটে নিব। এবং পেঁয়াজ, টেলে নেওয়া কাঁচামরিচ, ধনেপাতা রসুন ও লবণ দিয়ে একসাথে বেটে নিব।
ধাপ-৬ঃ
- বেটে নেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে নিব।
ধাপ-৭ঃ
- ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেলে মাজেদের কাঁঠালের বিচির ভর্তা।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ভাইয়া এই ধরণের ভর্তার কাছে মুরগি পোলাও সব ফেইল। আমার তো দেখেই খেয়ে নিতে মন চাইছে। আর ভর্তা টি কিন্তু অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন একদম মিশে গেছে , আমরা প্রায় বানায় কিন্তু এতটা মিহি হয়না।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ভাইয়া আমাদের এদিকে এখনো কাঁঠাল পাকেনি। আর বাজারে কিনতে পাওয়া যাচ্ছে না। তাই এখনও কাঁঠাল খাওয়া হয়নি বলে, কাঁঠালের বিচির কোন রেসিপি খাওয়া হয়নি। হঠাৎই আপনার পোস্টে কাঁঠালের বিচির ভর্তা রেসিপি দেখে ভীষণ খাওয়ার ইচ্ছে হচ্ছে। আপনার তৈরি কাঁঠালের বিচির ভর্তা করার পদ্ধতিটি দেখে খুবই ভালো লাগলো। কেননা আপনি শিলপাটায় বেটে ভর্তা তৈরি করেছেন। এখন তো সবাই বেশিরভাগ সময়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা রেসিপি তৈরি করে। তাই আপনার তৈরি কাঁঠালের বিচি ভর্তার আলাদা স্বাদ হবে বলে আশা করছি। ভাইয়া আমি নিজেও পান্তা ভাতের সাথে কাঁঠালের বিচির ভর্তা খেতে অনেক অনেক পছন্দ করি।আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শিলপাটায় বাটলে অন্যরকম একটি স্বাদ পাওয়া যায়। তাই আমাদের বাসায় বেশিরভাগ ভর্তায় শিলপাটায় বেটে বানানো হয়।
ভাই কাঁঠাল আমি যতটা পছন্দ করি তার চাইতে কয়েকগুণ বেশি পছন্দ করি কাঁঠালের বীজ। সত্যি বলতে কি কাঁঠাল আমার তেমন একটা ভালো লাগে না তবে কাঁঠালের বীজ অত্যন্ত সুস্বাদু। আর বেশি বেশি ঝাল দিয়ে এর ভর্তার কোন তুলনা হয় না। এবছর এখনো কাঠাল বা কাঁঠালের বিচির ভর্তা খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে লোভ লেগে গেলো। ধন্যবাদ
আমিও কাঁঠাল তেমন একটা পছন্দ করি না তবে কাঁঠালের বিচি খেতে বেশ পছন্দ করি।
এই গরমের মধ্যে পান্তা ভাতের সাথে কাঁঠালের বিচির ভর্তা অত্যন্ত সুস্বাদু একটি খাবার। কাঁঠালের বিচির ভর্তা আমরা সাধারণত প্রতিবছর খেয়ে থাকি। তবে পান্তা ভাতের সাথে এখনো পর্যন্ত কাঁঠালের বিচি ভর্তা খাওয়া হয়নি। আপনার পোষ্টটি দেখার পর অবশ্যই পান্তা ভাতের সাথে কাঁঠালের বিচি ভর্তা খেয়ে দেখব। আপনার জন্য শুভকামনা রইল।
বেশি করে ঝাল দিয়ে পান্তা ভাতের সাথে কাঁঠালের বিচির ভর্তা খেতে খুবই মজা লাগে।
যদিও আমাদের এলাকায় এখনও কাঁঠাল পাকে নি তার পরেও আপনার রেসিপি দেখে শিখে রাখলাম যখন কাঁঠাল পাকবে তখন কাঁঠালের বিচি ভর্তা করে খাওয়া যাবে। তবে কাঁঠালের বিচি মাছের তরকারির সাথে ও কিন্তু বেশ মজা লাগে।
আমাদের এদিকে এখন থেকেই পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে। তবে ওই সব কাঁঠাল গুলো এতটা স্বাদের না।
ঠিকই বলেছেন কাঁঠালের বিচি শুটকি কিংবা মাছের সাথে রান্না করলেও খুব মজা লাগে খেতে।
আপনার কাঁঠালের বিচির ভর্তা দেখে জিভে জল চলে এলো ভাইয়া। আমাদের এদিকে এখনো কাঁঠাল পাকেনি। তাই কাঁঠালের বিচি দিয়ে এখনো কোন রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। কাঁঠালের বিচির ভর্তা চেয়ে আমার কাছে ভেজে এমনি খেতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে কাঁঠালের বিচির ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। যা দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
আমার আম্মু ও কাঁঠালের বিচি ভেজে খেতে খুব পছন্দ করে।
পান্তা ভাতের সাথে কাঁঠালের বিচি ভর্তা খেতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে কাঁঠালের বিচি ভর্তা রেসিপি তৈরির পদ্ধতি উপস্থাপন করেছেন ভাইয়া। কাঁঠালের বিচি ভর্তা করলে খেতে অনেক ভালো লাগে আমার। ঝাল ঝাল কাঁঠালের বিচি ভর্তা খেতে আমার বেশি ভালো লাগে। অনেক সুন্দর ভাবে মজার এই রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️
আরিফ ভাই বিশ্বাস করেন, এই খাবার যে খায় নি তার জীবন বৃথা 😊। মারাত্মক টেস্টি লাগে আমার কাঁঠালের বিচি ভর্তা। রসুনের জন্য টেস্টটা আরো বেশি লাগে। তবে একটা ব্যাপারে খারাপ লাগে সেটা হল মায়ের কষ্ট টা একটু বেশি হয়ে যায় কারণ পাটায় ভালো করে না পিসলে মজা লাগে না। আর কয় দিন পর থেকেই শুরু হবে এটা খাওয়া। উফ আজ পুরো লোভ লাগিয়ে দিলেন।
দাদির কথা মনে করিয়ে দিলেন🙂।পাকা কাঠাল খাওয়ার পরে যেই বিচিগুলো থাকতো দাদি সেগুলো দিয়ে এমন ভর্তা বানাইতো।লেবু লংকা সব দিয়ে ভর্তা বানানোর পর যখন মুখে দিতাম যেন মনে হতো এটা অমৃত।দাদি নেই,তাই তার হাতের ভর্তা খাওয়ার সুযোগও আর নেই🙂।
সুন্দর ছিল ভাইয়া,ভালোবাসা নিয়েন😊