You are viewing a single comment's thread from:

RE: কাঁঠালের বিচির ভর্তা রেসিপি।

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

ভাইয়া আমাদের এদিকে এখনো কাঁঠাল পাকেনি। আর বাজারে কিনতে পাওয়া যাচ্ছে না। তাই এখনও কাঁঠাল খাওয়া হয়নি বলে, কাঁঠালের বিচির কোন রেসিপি খাওয়া হয়নি। হঠাৎই আপনার পোস্টে কাঁঠালের বিচির ভর্তা রেসিপি দেখে ভীষণ খাওয়ার ইচ্ছে হচ্ছে। আপনার তৈরি কাঁঠালের বিচির ভর্তা করার পদ্ধতিটি দেখে খুবই ভালো লাগলো। কেননা আপনি শিলপাটায় বেটে ভর্তা তৈরি করেছেন। এখন তো সবাই বেশিরভাগ সময়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা রেসিপি তৈরি করে। তাই আপনার তৈরি কাঁঠালের বিচি ভর্তার আলাদা স্বাদ হবে বলে আশা করছি। ভাইয়া আমি নিজেও পান্তা ভাতের সাথে কাঁঠালের বিচির ভর্তা খেতে অনেক অনেক পছন্দ করি।আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 4 years ago 

শিলপাটায় বাটলে অন্যরকম একটি স্বাদ পাওয়া যায়। তাই আমাদের বাসায় বেশিরভাগ ভর্তায় শিলপাটায় বেটে বানানো হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62902.07
ETH 1770.10
USDT 1.00
SBD 0.39