বদ অভ্যাসে ভরা আমাদের জীবন।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ২৫শে কার্তিক, ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত-কাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




fairy-tale-1180921_1280.png
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখনকার ওয়েদারটা কিন্তু দারুন। খুব বেশি শীত না আবার খুব বেশি গরমও না। রাতের দিকে হালকা ফ্যান ছেড়ে কাঁথা গায়ে দিয়ে বেশ ভালোভাবে ঘুমানো যায় এই সুন্দর একটি ওয়েদারে। একটা সুন্দর ওয়েদার কিন্তু আমাদের ঘুমের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলে । আসলে একটা প্রপার ঘুম সারা দিনের ক্লান্তি দূর করতে যথেষ্ট। আপনি সারাদিন না ঝিমিয়ে যদি কয়েক ঘন্টা ক্লিয়ার একটি ঘুম দেন তাহলে দেখবেন ক্লান্তি, দুশ্চিন্তা অনেক অংশেই কেটে গিয়েছে। আর ঘুমকে দুশ্চিন্তার ওষুধ ও বললেও কিন্তু ভূল হবে না।

আমাদের শরীর, মন এবং ব্রেন ঠিক রাখতে একটি ক্লিয়ার ঘুমের কোন বিকল্প নেই। তাই যে কোন কিছুই বিনিময় হলেও একটা প্রপার ঘুমের পরিবেশ কিংবা পরিস্থিতি তৈরি করে নেওয়া উচিত। আর ঘুমানোর সময় অন্তত চেষ্টা করা উচিত স্ক্রিনটাইমটা বাদ দাওয়ার । অর্থাৎ ঘুমের সময় বিছানায় মোবাইলটা না নেয়ার। কারণ ঘুমের সময় মোবাইল ব্যবহার করলে ঘুমটা অনেক অংশে কেটে যায়।

আমি কিছুটা চেষ্টা করি ঘুমানোর আগে মোবাইল ব্যবহার না করার কিন্তু আসলে বিষয়টা একদমই হয়ে ওঠে না। এখন অভ্যাস টা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে মোবাইল না টিপলে মনে হয় যেন ঘুমিয় আসে না।

আসলে আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু কাজ আমরা ইচ্ছাকৃতভাবেই করে থাকি। কিন্তু আমরা জানি যে বিষয়গুলো আমাদের জন্য ক্ষতিকর তারপরও আমরা ওই বিষয়গুলো ছাড়তে পারি না। মানে অনেকটা, জানি বুঝি কিন্তু মানি না এরকম একটি ব্যাপার। আসলে বিষয়গুলো বদ অভ্যাসের কারণে হয়ে থাকে। আমাদের জীবনধারণে এই সকল বদ অভ্যাসগুলো কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতিকর প্রভাব ফেলে কিন্তু কিছু করার থাকে না কারণ আমরা আমাদের এই বদ অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারি না কিনবা পরিবর্তনের যথাযথ চেষ্টা ও করি না। তাই এভাবে প্রতিনিয়ত আমরা বিভিন্ন বদভ্যাস নিয়েই আছি। হিসাব করলে দেখা যাবে আমাদের জীবন ধারণের পুরোটাই হচ্ছে বদ অভ্যাসে ভরা। যেসব বিষয়গুলো নিয়ে হয়তো আমাদের কোন মাথা ব্যথায় নেই।

আসলে আমাদের জীবনটা খুবই ছোট আমরা চাইলে কিন্তু আমাদের ছোট জীবনটা অনেকভাবে ব্যয় করতে পারি। আমরা চাইলে জীবনটাকে অগোছালো ভাবে নিজের মতো করে, নিজের ভাবনায় নিজের এই জীবনটাকে কাটিয়ে নিতে পারি। আবার আমারা চাইলে খুব গোছালো খুব সুন্দর খুবই সুশৃংখল ভাবেও আমাদের জীবন কাটাতে পারি। জীবন অনেক ভাবেই কাটানো যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আপনার জীবন কিভাবে কাটাবেন সেটা আপনার হাতে। আর আপনি যদি আপনার মর্জি মতে অগোছালোভাবে জীবন কাটাতে চান তাহলে কিন্তু আপনি সুশৃংখল জীবন যাপনের সে ভালো দিকগুলো পাবেন না। আর আপনি যদি ভাবেন না আমি সুশৃঙ্খলা জীবন যাপন করবো তাহলে ওই অগোছালো জীবনের সেই স্বাধীনতা আপনি পাবেন না। দুই দিকের অনুভূতি কখনো একসাথে পাওয়া সম্ভব নয়। কোন না কোন দিকটা আপনাকে ছাড়তেই হবে। তবে আমি মনে করি আমরা বেশিরভাগ ক্ষেত্রে অগোছালো জীবনটাকে খুঁজে নিই কারণ আমরা আমাদের নিজেদের স্বাধীনতাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি।

যাই হোক, আজকে মনে হচ্ছে অনেকটাই অগোছালো কথা বলে ফেলেছি। তো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি , সকালে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিন আবার ও অন্য কোন বিষয় নিয়ে,অন্য কোন আলোচনা নিয়ে। সকলের জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

কথাগুলো পড়ছি আর ভাবছি আসলেই আমাদের জীবনে বদঅভ্যাসের মাত্রা অনেক বেশি। আমি নিজেও মোবাইল হাতে রেখেই ঘুমিয়ে যেতাম।কিন্তু এখন চেষ্টা করি ঘুমানোর আগে মোবাইল পায়ের নিচে রাখতে।এতে করে রেডিয়েশন এর ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে।যাইহোক সবমিলিয়ে আমরা জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি যদি চেষ্টা করি।খুব ভালো লাগলো এই সুন্দর লেখাগুলো পড়ে।

 3 years ago 

আসলে আপনি ঠিক বলেছেন আমরা প্রতিনিয়তই ভুলের মধ্য দিয়েই দিন পার করে চলেছি। আর হ্যাঁ আমরা গোছানো জীবন পার করতে পারি না কারণ এতে আমাদের স্বাধীনতা অনেকটাই কমে যায় যার কারণে আমরা বেশিরভাগ সময় অগোছালো জীবনটাই পছন্দ করি। তবে হ্যাঁ, ভালো দিক বিবেচনা করে নিজের ভালোলাগাটা ভালো দিকে নিয়ে গিয়ে যদি জীবনটাকে সাজানো যায় তাহলে আশা করা যায় অনেকটাই ব্যালেন্স করে চলা যাবে। যেমন অনেকের পড়তে ভালো লাগে না আবার আমি অনেককে দেখেছি যাদের না পড়লে ভালো লাগে না। তাই আমাদের উচিত নিজের মনকে সঠিক দিকে ভালো লাগানোর চেষ্টা করা। ধন্যবাদ।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপনি আমরা কিভাবে জিবন ধারণ করবো তা পুরাটাই আমাদের হাতে।অগোছালো কিংবা শৃংখল জিবন দুটোই ব্যাক্তিগত পছন্দ। তবে আমরা অগোছালো জিবনে বেশি পছন্দ করে থাকি।পোস্ট টি পড়ার সময় প্রায় মানুষের সাথে মিল পেয়ে যাচ্ছি। ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

গ্রামে কিন্তু ভাই প্রচন্ড শীত । রাত্রে তো ভাই ফ্যান ছেড়ে ঘুমানো যায় না যে ঠান্ডা । আসলে মানুষ স্বভাবতই তার স্বাধীনতাকে বেশি প্রাধান্য দেয় । আর এর মধ্যে বদঅভ্যাসটা চলে আসে । এজন্য আমাদের একটু জীবনটাকে গুছিয়ে নিলেই ভালো হয় । একটা ডেইলি রুটিন করে সেভাবে মেনটেন করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে

 3 years ago 

আমিও সারারাত ফ্যান অন করে ঘুমাই,কিন্তু কাঁথা ছাড়াই। কারণ পাতলা কাঁথা নিলেও ঘেমে যাই। যাইহোক মাত্র কয়েকদিনের মধ্যেই শীত পরবে মনে হচ্ছে। এটা ঠিক যে আমাদের এমন কিছু বদ অভ্যাস রয়েছে, সেগুলো আমাদের জন্য ক্ষতিকর জেনেও,সেই বদ অভ্যাসগুলো পরিবর্তন করি না। এতে করে কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে। এককথায় বলতে গেলে নিজের বিপদ নিজেই ডেকে আনছি। সুতরাং বদ অভ্যাসগুলো নিজেদের ভালোর জন্য হলেও পরিবর্তন করা উচিত। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কথার সাথে আমি একমত ভাই আমাদের শরীর-মন ও ব্রেনটাকে সতেজ রাখতে একটি ফ্রেশ ঘুমের অনেক প্রয়োজন। যেটা আমি নিজেই প্রমাণিত। কারণ আমার মাইগ্রেনের ব্যথা হলে ফ্রেশ ঘুম না হওয়া পর্যন্ত আমার সেই মাইগ্রেনের ব্যথা কমে না। বর্তমানে আবহাওয়া টা খুব সুন্দর । শরীর সুস্থের জন্য ঘুমকে ওষুধ বললেও ভুল হবেনা। আমি চেষ্টা করি মোবাইল মাথার কাছে না রেখে দূরে সরিয়ে ঘুমাতে। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38