বেগুন ভর্তা রেসিপি।
আজ - ১৬ই, মাঘ |১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে বেগুন ভর্তা রেসিপি শেয়ার করব।
কেমন আছেন সকালে? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ চলে এসেছি আমার খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে। যদিও বহু আগে আরো দুই একবার এই রেসিপিটা শেয়ার করা হয়েছিল। তবে তার পরেও পছন্দের রেসিপিটি নিয়ে আবারও চলে এলাম আপনারদের সাথে তা শেয়ার করতে।











যাইহোক, এখন যেহেতু শীতের সিজন চলছে তাই গরম ভাতের সাথে এই বেগুন ভর্তা যেন অমৃতের স্বাদ বহন করে। ঝাঁজালো সরিষার তেল এবং পেঁয়াজ বেশি করে বেগুন ভর্তা তৈরি করলে তার সর্দি কাশির জনিত সমস্যা গুলোর অনেকটাই সমাধান। এছাড়াও মুখের স্বাদ ফিরিয়ে আনতে যথেষ্ট সাহায্য করে।
যাইহোক, আজকের এই বেগুন ভর্তার সাথে টমেটো ব্যবহার করা হয়েছে যাতে অন্যরকম এক স্বাদ আসে। এভাবে টমেটো দিয়ে বেগুন ভর্তা তৈরি করলে দেখবেন ভিন্ন রকমের একটা টেস্ট আসে এবং খেতেও অসম্ভব ভালো লাগে।
প্রয়োজনীয় উপকরণঃ
- পেঁয়াজ কুচি।
- মরিচ।
- লবণ।
- তেল।
- ধনিয়া পাতা।
- বেগুন।
- টমেটো ।
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে একটি বড় সাইজের বেগুন নিয়ে নিব।
ধাপ-২ঃ
- এরপর বেগুনটিকে দুই ভাগ করে নিব এবং একটি টমেটো ও কিছু কাঁচা মরিচ টেলে নিব।
ধাপ-৩ঃ
- বেগুন গুলোর একপাশে পুড়ানো হয়ে গেলে অন্য পাশে একইভাবে পুড়িয়ে নিব।
ধাপ-৪ঃ
- এরপর বেগুনটিকে নামিয়ে নিব।
ধাপ-৫ঃ
- এরপর বেগুন এবং টমেটোর ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব।
ধাপ-৬ঃ
- এরপর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, মরিচ ও লবণ সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিব।
ধাপ-৭ঃ
- এরপর খোসা ছাড়িয়ে রাখা বেগুন ও টমেটো গুলো দিয়ে দিব।
ধাপ-৮ঃ
- সবকিছু একসাথে ভালোভাবে মেখে এরপর এর মধ্যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলেই তৈরি হয়ে গেলে মজাদার বেগুন ভর্তা ।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
ঠিকই বলেছেন ভাইয়া এই শীতের ভিতরে ভর্তা জাতীয় যেকোনো জিনিস খেতেই ভালো লাগে। আবার বেগুনের সাথে যদি টমেটো মিশিয়ে বেশি করে সরিষার তেলও পেঁয়াজ দিয়ে ভর্তা করা হয় তাহলে যেমন স্বাদও হয় আবার ঠিকই বলেছেন সর্দির সমস্যাও দূর হয় ।আপনার ভর্তা দেখে তো আমারই মনে এখনই গরম গরম ভাত খেতে বসে যাই । বেগুন ভর্তা আমি খুব একটা করি না আমার কাছে কষ্ট লাগে তবে খেতে ভালো লাগে। টমেটো দিয়ে যে বেগুন ভর্তা করা যায় সেটা শিখে নিলাম।
ভাইয়া আপনার বেগুন ভর্তা রেসিপি টি আমার কাছে বেশ ইউনিক লেগেছে । আমরা সাধারণত এমনি বেগুন ভর্তা খেয়ে থাকি । কিন্তু এভাবে কখনো টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে বেগুন ভর্তা খাওয়া হয়নি । টমেটো ধনিয়া পাতা দিলে যে কোন কিছু খেতে বেশ সুস্বাদু হয়ে থাকে । আর আপনি বেগুন ভর্তার মধ্যে টমেটো , ধনিয়া পাতা দিয়েছেন , তাহলে এটি যে খুবই সুস্বাদু হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে । অনেক ধন্যবাদ আপনাকে নতুন একটি রেসিপি শিখিয়ে দেওয়ার জন্য । আমিও একদিন বাসায় চেষ্টা করব । ধন্যবাদ ।
ক দিন যাবৎ আমারও আমারও খুব বেগুন ভর্তা খেতে মন চাচ্ছে। আপনার ভাই কে কতবার বললাম যে বেগুন নিয়ে আসতে। কিন্তু আনে না। আজকে আপনার বেগুনের রেসিপি দেখে ভাবছি কয়েকদিন বাসায় খাবার রান্না করা বন্ধ করতে হবে। তাহলে বেগুন সুর সুর করে চলে আসবে। হা হা হা। তবে আপনার আজকের রেসিপিটি কিন্তু বেশ হয়েছে ভাইয়া।
বেগুন ভর্তা রেসিপিটা জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া। বেগুন ভর্তা আমার খুব প্রিয় একটি রেসিপি। আপনি বেগুন এর সাথে টমেটো যোগ করাতে রেসিপিটার স্বাদ নিশ্চয়ই অনেকটা বেড়ে গিয়েছে। আর বেগুন পুড়িয়ে ভর্তা বানালে খেতে সত্যিই খুব সুস্বাদু লাগে। ভর্তার কালারটাও দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
শীতকালে গরম ভাতের সাথে যে কোন ভর্তা খেতে ভীষণ মজা লাগে। আর বেগুন ভর্তা তাহলে তো কথাই নেই। বেগুন ভর্তা আমার পছন্দের একটি ভর্তা। যে কোনো ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আপনি খুবই সুন্দর করে প্রতিটি ধাপ বর্ণনা করছেন। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনার বেগুন ভর্তা দেখে মনে মনে চিন্তা করতেছিলাম বেগুন গুলো কিভাবে পুড়িয়েছেন। পরে দেখলাম রুটি বানানোর কড়াইতে সুন্দর ও সহজ ভাবেই কঠিন কাজটা সম্পূর্ণ করেছেন। আপনার রেসিপি দেখে বাসায় ট্রাই করার ইচ্ছা করতেছে। ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আপনার মত আমিও এভাবে বেগুন পুড়ে ভর্তা করে খেতে পছন্দ করি। আমি মিষ্টি আলুও এভাবে পুড়ে নেই,বেশ মজা হয় খেতে। ভর্তা সব সময় ই খেতে ভাল লাগে।আপনার ভর্তা দেখে খেতে ইচ্ছে করছে। আপনি খুব সুন্দর করে রেসিপিটি তুলে ধরেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
এই শীতের সিজনে গরম ভাতের সাথে এত সুন্দর করে বেগুন মাখিয়ে খেতে সত্যি অসাধারণ লাগে। বেগুন সিদ্ধ করার পরে পুড়িয়ে মাখালেই সব থেকে বেশি টেস্টি হয়। আমাদের বাড়িতে আমিও মাঝে মাঝে এই উপায়ে বেগুন ভর্তা করে খাই।