হঠাৎ একদিন বান্ধবীর সাথে একুরিয়াম কেনা।🐟🐟
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। আজকে চলে এলাম নতুন একটি পোস্ট নিয়ে। একুরিয়ামে মাছ পালন করতে আমার অনেক ভালো। রঙিন মাছের প্রতি আমার আলাদা একটা আগ্রহ। বেশ কিছুদিন আগে আমি একটি একুরিয়াম কিনেছিলাম।
বেশ অনেকদিন ধরে মাছ পালন করছি। কিছু সময় মাছগুলোর সাথে কাটাই। তিন চার দিন আগে আমার বান্ধবী এসেছিল আমাদের বাসায় বেড়াতে হঠাৎ করে ও আমার মাছগুলো দেখে। মাছগুলো ওর অনেক ভালো লেগেছে যায়।
আমাকে বলে ও মাছ কিনবে। আমি বললাম আমি যে দোকান থেকে মাছ গুলো কিনেছি।তকে নিয়ে যাবে সেই দোকানে মাছ কিনতে। তাহলে আমাদের একসাথে যাওয়া ঠিক হলো।
আজকে আমরা চলে গিয়েছিলাম মাছ কিনতে। মাছ কিনলেই তো আর হবে না। মাছ রাখার জন্য একটি জার কিনতে হবে। মাছের জন্য খাবার কিনতে হবে।
একুরিয়াম কি সাজানোর জন্য পাথর কিনতে হবে। আমি যখন মাছগুলো কিনেছিলাম তখন শুধু গোল্ড ফিস কিনেছিলাম। তখন এই দোকানে এত ধরনের মাছ ছিল না। এখন বিভিন্ন ধরনের মাছ এসেছে।
আগে আমার সম্পূর্ণ দোকানটি ঘুরে দেখলাম। এবং আমরা মাছ রাখার জন্য জার কিনলাম। যেহেতু ও এই প্রথম মাছ পালন করবেন। এইজন্য আমি ওকে বললাম ছোট একটি একুরিয়াম কিনতে।
প্রথম বড় একুরিয়াম কিনলে ঠিক ভাবে মাছ পালন করতে পারবেনা। আমার কথা মতো ও ছোট একটি একুরিয়াম কিনলে। একুরিয়াম সাজানোর জন্য অনেকগুলো রঙিন পাথর কিনলো। এবং প্লাস্টিকের একটি গাছ কিনলো।
যাতে একুরিয়ামটি দেখতে খুবই সুন্দর লাগে।সব কিছু কিনার শেষে এবার আমরা মাছ কোনটা কিনবো ঠিক করতে পারছিলাম না। এরপরে আমরা ঠিক করলাম আমরা ফাইটার , রেড কাপ্তাই , প্লাটিমা, এই মাছগুলো নিবো।
আমরা গোল্ডফিশ কিনতে এসে এই মাছগুলো কিনলাম। সুন্দর সুন্দর মাছ দেখে গোল্ড ফিস কিনতে আর ইচ্ছে করেনি। সব ঠিকঠাক করে আমরা এই মাছগুলোই নিলাম। মাছ গুলোর দাম ও আমাদের বাজেটের মধ্যে ছিলো।ফাইটার ১৫০,রেড কাপ্তাই ৯০(জোড়া), প্লাটিমা ৬০(জোড়া)।
এরপরে দোকানদার একটি পলিথিনের মধ্যে পানি দিয়ে মাছ গুলো দিয়ে দিলো। খুবই সাবধানে বাসায় নিয়ে এলাম। সত্যি কথা বলতে ওর মাছগুলো দেখে আমারও কিছু মাছ কিনতে ইচ্ছে করছিল। কিন্তু আমার একুরিয়াম ও ছোট এ কারণে এই মাছগুলো আপাতত রাখা যাবেনা।এই আর কিনলাম না।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
| ফটোগ্রাফার | @mithila19 |
|---|---|
| ডিভাইস | Narzo50i |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
@tipu curate
Upvoted 👌 (Mana: 2/8) Get profit votes with @tipU :)
আমারও একুরিয়ামে মাছ পালন করতে বেশ ভালো লাগে।আমারও ছোট একটি একুরিয়াম আছে,কিন্তু মাছ নেই। মাছ ছিলো আমার ছেলে বারবার হাত দেয় তাই মাছ মরে যায়।আপনার আর আপনার বান্ধবীর মাছ কেনার গল্প পড়ে আমারও মাছ কিনতে ইচ্ছে হচ্ছে। ভালো লাগলো।ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
একুরিয়ামের রংবেরঙের মাছগুলো আমার কাছে দেখতেও খুবই ভালো লাগে। আমারও খুব শখ একুরিয়াম কেনার। কিন্তু বাচ্চাদের জন্য আর এগুলো পরিষ্কার করার ঝামেলার জন্য কেনা হয় না। আপনার বান্ধবী আপনার বাসার একুরিয়াম দেখে নিজে একটি কিনেছে দেখে ভালো লাগলো । খুব সুন্দর সুন্দর কিছু মাছের ছবিও আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইল আপনার জন্য।
হুম এটা সত্যি যে কিছু কিছু মাছ একুরিয়ামে ভালো মানায় ৷ আপনি একুরিয়ামে মাছ কিনতে গেছেন যা দেখে অনেক ভালো লাগলো ৷ গোল্ড ফিস মাছ গুলো দারুন ছিল ৷
ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইল আপনার জন্য।
একুরিয়ামের মধ্যে রংবেরঙের মাছ থাকলে দেখতে ভালই লাগে। আর এটি যদি ঘরের মধ্যে হয় তাহলে তো ঘরে সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়।
আপনার বান্ধবী আপনার বাসায় এরকম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে শেষমেশ নিজেই কিনতে গেল নিজের ভাষায় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ভালো লাগলো।।
আমার বাড়িতেও একটি ছিল অ্যাকোরিয়াম তার মধ্যে ছিল বেশ কয়েক প্রজাতির মাছ।
কিন্তু বেশ কিছুদিন আগে বিড়ালের আক্রমণে একুরিয়াম পড়ে ভেঙ্গে গিয়েছে।।
আপনার কমেন্টটি পড়ে খুবই ভালো লাগলো। কিন্তু আপনার একুরিয়াম ভেঙ্গে গেছে😭। ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
একুরিয়াম আমার ভীষণ পছন্দ।বাসায় একটি একুরিয়াম থাকলে যেন বাসার সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। আপনার বান্ধবী হঠাৎ করে আপনার বাসায় এসে একুরিয়াম দেখে এসেও কিনার আগ্রহ করল। আর আপনি আপনার পরিচিত দোকানে ওকে নিয়ে গেলেন এবং মাছ কিনে দিলেন ।বেশ ভালোই হলো একুরিয়াম কিনে ঘরের সৌন্দর্য বাড়াতে পারবে।
জেনে ভালো লাগলো একুরিয়াম আপনার ভীষণ পছন্দের। ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
একুরিয়াম আমার খুবই পছন্দের। একুরিয়ামের মাছগুলোকে খাবার দিতে এবং দেখতো আমার কাছে ভালো লাগে। আপনার বান্ধবীর সাথে একুরিয়াম কেনার গল্পটি পড়ে আমার কাছে ভালো লেগেছে। খুব সুন্দর সুন্দর ছবিও আমাদের সাথে শেয়ার করেছেন। দেখে আমার কাছে ভালই লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
একুরিয়াম আমারও খুবই পছন্দের আমার কাছেও একুরিয়াম দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আপনার বান্ধবীকে নিয়ে একুরিয়াম কেনার জন্য গিয়েছিলেন। আপনার বাড়িতে আপনার বান্ধবী বেড়াতে এসেছিল। আপনার একুরিয়ামটি দেখে তার কাছে ভীষণ ভালো লাগে। তাই আপনি ওকে নিয়ে চলে গিয়েছিলেন সেই দোকানে যেখান থেকে আপনি আপনার একুরিয়াম টি কিনেছিলেন। সম্পূর্ণটা পড়ে ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।
আমার হইছে রয়েছে একুরিয়াম কিনে বিদেশি মাছ চাষ করা কিন্তু আজ পর্যন্ত সে ইচ্ছে পূরণ হয়নি। তবে আপনাদের প্রিয় মুস্তাফিজুর এই মাছ চাষ করে থাকে। আপনি আপনার বান্ধবীর সাথে যেয়ে এই মাছ ও একুরিয়াম কিনেছেন জেনে খুব ভালো লাগলো আমার।
ধন্যবাদ আপনাকে ভাইয়া সময় নিয়ে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।