চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট রান্নার রেসিপি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন ? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি।আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব।সেটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট রান্নার রেসিপি।চিংড়ি মাছ খেতে আমার অনেক ভালো লাগে।চিংড়ি মাছ যে কোনো তরকারি দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে।
| কলাম১ |
|---|
| চিংড়ি মাছ |
| লাউ |
| পেঁয়াজ কুঁচি |
| সাদা জিরা |
| কাঁচা মরিচ |
| হলুদের গুঁড়া |
| ধনিয়া গুঁড়া |
| ধনিয়া পাতা |
| লবণ |
| আলু 🥔 |
| তেল |
প্রথমে একটি কড়ইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে পেঁয়াজ কুঁচি দিয়ে দিতে হবে।
পেঁয়াজ বাদামী রঙের হয়ে গেলে পেঁয়াজের মধ্যে সাদা জিরা ও চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে ভেঁজে নিতে হবে।
এবার সব একসাথে ভাজা হয়ে গেলে কাঁচামরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে।
এবার লাউ ও আলু দিয়ে দিতে হবে। এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এবার হলুদের গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে দিতে হবে। এবং ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। এবং নামিয়ে নিতে হবে।
ব্যাস এভাবেই হয়ে যাবে।চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট রান্নার রেসিপি
আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
| ফটোগ্রাফার | @mithila19 |
|---|---|
| ডিভাইস | Galaxy M31 |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
চিংড়ি মাছ আমারও অনেক প্রিয় আপু মনি, আর হ্যা চিংড়ি মাছ যেকোনো সবজির সাথে রান্না করলে সেই মজা লাগে, আপনি অনেক সুস্বাদু এবং মজাদার করে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট রান্না করেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু মনি।
ঠিক বলেছেন চিংড়ি মাছ যেকোনো সবজি দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
এটা ঠিক বলেছেন চিংড়ি মাছ যে কোন তরকারি দিয়ে খেতে ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে এভাবে লাউ রান্না করে অনেক আগে খেয়েছি আম্মা রান্না করতো খুবই মজা লাগতো। আম্মা অবশ্য লাউটাকে প্রথমে সিদ্ধ করে তারপর তেলে দিত। আপনি দেখলাম আগে চিংড়িগুলো ভেজে তারপরে লাউ আর আলুগুলো দিয়ে দিয়েছেন খেতে মনে হয় ভালই সুস্বাদু হয়েছে। আমার তো দেখেই মনে হচ্ছে গরম ভাত দিয়ে খেয়ে ফেলি। ভালো লাগল অনেকদিন পরে মজার একটি রেসিপি দেখে।
লাউ যদি বেশি শক্ত হয় সে ক্ষেত্রে সিদ্ধ করে নিতে হয়। আমরা যে লাউ দিয়ে রান্না করেছি সে শক্ত ছিল না। গরম ভাতের সাথে এবং রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
চিংড়ি মাছ যে কোন তরকারি সাথে খেতে অনেক মজাদার আমারতো চিংড়ি মাছ খুবই ফেভারিট।।
লাউ দিয়ে চিংড়ি মাছের মজাদার এবং সুস্বাদু রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে প্রদর্শন করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজাদার হয়েছিল।। রন্ধন প্রণালী খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভকামনা থাকলো আপনার জন্য।।
চিংড়ি মাছ আমারও খুবই ফেভারিট। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
লাউ চিংড়ির দারুন রেসিপি শেয়ার করেছেন আপু। লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে সত্যি অনেক ভালো লাগে। বিশেষ করে শীতের দিনে লাউ চিংড়ি খেতে বেশি ভালো লাগে। লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন এবং আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক শুভকামনা রইল আপু।
আপনার কমেন্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
শীতের শুরুতেই বাজারে গেলে শুধু চারিদিকে সবুজ সবুজ রঙের লাউ সবজির সমারোহ দেখা যায়। আর তাইতো বাজারে গেলেই প্রায় সময়ই এই লাউ সবজি কিনে আনা হচ্ছে। তবে অনেকদিন হলো চিংড়ি মাছ দিয়ে লাউ এর রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। তাই আপনার পোস্টে লোভনীয় রেসিপিটি দেখে, লাউ চিংড়ি খাবার খুবই সাধ জাগছে মনে। আপনার তৈরি চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট রান্না রেসিপি খেতে নিশ্চয়ই খুব খুব মজার হয়েছে। আর এই মজার রেসিপিটির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেকদিন যেহেতু খাওয়া হয়না আপনার তাহলে ট্রাই করে দেখে নিশ্চয়ই অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য।
মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু।লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে অনেক সুস্বাদু হয়ে থাকে।এই শীতের সময়ে মজাদার একটি রেসিপি। রান্নার প্রসেস সমূহ দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার কমেন্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
জ্বী ভাইয়া খুব দ্রুত খেয়ে নিন। এত সুন্দর একটি খাবার মিস করা ঠিক হবে না। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।
চিংড়ি মাছ দিয়ে লাউ রেসিপি বেশ সহজ করে রান্না করেছেন আপু।আমরা বাসায় এভাবে মাঝে মাঝে খেয়ে থাকি। খুব সুন্দর ভাবে আপনি রান্নারধাপগুলো উপস্থাপন করেছেন। রান্নার কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপু।
জেনে ভালো লাগলো যে আপনি বাসায় এভাবে রান্না করে খেয়ে থাকেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
চিংড়ি মাছ দিয়ে যেকোনো তরকারি রান্না করলে খেতে অনেক মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে আপনি লাউ ঘন্ট রান্নার রেসিপি করেছেন। চিংড়ি মাছ এমনিতে আমার খুব প্রিয়। আর শীতকালে লাউ তো অনেক প্রিয় আমার। আমার তো মন চাইতেছে সবগুলো রান্না করা রেসিপিটি খেয়ে ফেলতে। এবং রেসিপির কালার দেখে মনে হয় অনেক সুস্বাদু হবে। ধন্যবাদ খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চিংড়ি মাছ আমারও খুব প্রিয়। আপনার কমেন্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।