থ্রিডি আর্টগুলো দেখতে মনে হয় পানির মত সহজ কিন্তু আকতে গেলে খবর হয়ে যায়। আমি দুএকবার চেষ্টা করেছি পরে ধৈর্য হারিয়ে আর করা হয়নি। তবে আমার জেদ আছে একদিন ঠিকই করে শেয়ার দিব। আপনি ত ভাই তাওহিদা আপুর থ্রিডি আর্ট দেখে অনুপ্রাণিত হয়ে বেশ ভাল একটি থ্রিডি চিত্র একেছেন। আপনার থাম্বনেল দেখে মনে করেছি এত সহজ থ্রিডি আর্ট আমি কেন আকিনা? পরে স্টেপগুলো দেখে মাথা ঘুরাচ্ছে। তবে আপনি খুব সুন্দরভাবে একে আমাদের সাথে শেয়ার করেছেন। ফাইনাল লুক খুব ভাল হয়েছে। সামনে নিশ্চয়ই আরো ভাল থ্রিডি আর্ট শেয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া।
হাহাহাহা,, বেশ মজা পেলাম ভাই। আমি নিজেও যে কতবার ধৈর্য হারিয়ে ফেলেছি তার ঠিক নেই। কিন্তু ওই যে জেদ করে তারপরে কাজটা করেছি। আপনার আঁকা ছবি দেখার অপেক্ষায় রইলাম। আপনি নিশ্চয়ই অনেক সুন্দর একটি কাজ আমাদের উপহার দেবেন ভাই।