You are viewing a single comment's thread from:

RE: বন্ধুদের সঙ্গে মাছ ধরার সেই স্মৃতিগুলো || ১০% আমাদের সবার প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

মাছ ধরতে আমারও খুব ভাল লাগে। আমি বেশি মাছ ধরেছি বরশি আর প্লেইন জাল দিয়ে। এটা ঠিক বলেছেন মাছ ধরতে গিয়ে যদি মাছ না পাওয়া যায় তখন খুব বিরক্ত লাগে। আমাদের এদিকেও অনেক বড় বড় পুকুর খাল বিল শুকিয়ে গিয়েছে। আগে এই জায়গাগুলোতে অনেক মাছ পাওয়া যেত। আমাদের বাড়িতে জালের মধ্যে গাবের কষ দিয়ে জাক দিয়ে রাখা হত জালকে শক্ত করার জন্য। আমিও ধান ক্ষেতে অনেক ছটকি পেতে মাছ ধরেছি। আমাদের এদিকে ছটকি বলতে বড়শি এংগেল করে ধানক্ষেতে বসিয়ে দেয়াকে বলে। আপনার মাছ ধরার স্মৃতিগুলো পড়ে আমার নিজের ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। এই স্মৃতিগুলো আসলেই খুব সুখকর ছিল। এখনো মাঝে মাঝে মনে পড়ে। ধন্যবাদ ভাইয়া।

Sort:  
 4 years ago 

আপনার মাছ ধরার গল্পটি শুনে খুব মজা পেয়েছি ভাই 🥰 ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38