You are viewing a single comment's thread from:

RE: মজাদার একটি মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

আপু কাংলা মাছ আমি চিনিনা তবে কুমিল্লার এদিকে এই শেপের একটি মাছ পাওয়া যায় যাকে হয়লা মাছ বলে। বেশি আশযুক্ত মাছ কাটা অনেক ঝামেলার। আর ছোট কাটা মাছে বেশি থাকলে সেই মাছের কাটা বাছার ভয়ে অনেকে খেতে চায় না। তবে যদি মাছ রান্নার পর মজার হয় সেক্ষেত্রে আশ বা কাটা কোন ফ্যাক্টর না। ভাইয়া পছন্দ করে এবং আপনাদেরো খেতে ভাল লাগে বলে আপনি প্রায়ই বাসায় রান্না করেন। আপনি কাংলা মাছ অনেক যত্ন সহকারে আশ ছাড়িয়ে কেটে তারপর অনেকগুলো ধাপ অবলম্বন করে রান্না করেছেন। খুব সুন্দর হয়েছে রান্না। খেতেও নিশ্চয়ই মজার ছিল। আপু কারি পাউডার দিয়ে তরকারি আমি খাইনি। তবে কখনো সুযোগ হলে ব্যবহার করে দেখব। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39