You are viewing a single comment's thread from:

RE: জীবনের প্রথম শিক্ষক।

in আমার বাংলা ব্লগ4 years ago

মা থেকে বড় শিক্ষক সমাজে আছে বলে আমার মনে হয় না। আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন শিক্ষিত মা বলতে শুধু ডিগ্রিধারী মা না, আমরা অনেকেই এখানে ভুল করি। একজন মানুষের জন্মের পর থেকে সারাটা জীবন মা কিছু না কিছু শিখিয়ে যায় এবং তা কোন বই পুস্তক পড়ে না।আপনার লেখা পড়ে বুঝলাম ছোটবেলায় আপনার শখ বা জেদ ছিল না এবং সেই জন্যই আপনার বড় ভাইয়ের শখ সহজেই পুরন হয়ে যেত। আপনার মা প্রাইমারি না পাশ করলে কি হবে উনি পড়ার সময় আপনার পাশে ঠিকই শিক্ষকের মত বসে থাকতেন। আপনার মা আপনাকে স্কুলে যাওয়ার আগেই অনেকগুলো সুন্দর এবং বইয়ের কবিতা মূখস্ত করিয়ে নিয়েছে। এত সুন্দর কথা একজন মা-ই বলতে পারে যে জীবনে কারো উপকার করতে না পারলেও ক্ষতি করিস না। আপনার মা আরো অনেক সুন্দর উপদেশ আপনাকে দিয়েছেন। আপনার মার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38