You are viewing a single comment's thread from:

RE: রেনডম ফটোগ্রাফি পোস্ট।

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনার গত কয়েকদিনের পোস্টগুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি বেশ ঘোরাফেরা করছেন। অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। বসুন্ধরা সিটিতে বেশ অনেকদিন হয়েছে যাইনা তাই ময়ুরের এই প্রতিকৃতি দেখা হয়নি। ছবিতে বেশ দারুন লাগছে। ঢাকায় এই ধরনের স্ন্যাকসগুলোর দোকান রাস্তায় কিছুক্ষন পরপর দেখা যায়। দেখতে অবশ্য বেশ লোভনীয় লাগছে। গোধূলি লগ্নে তোলা দুটি ছবিই চমৎকার হয়েছে, একটিতে সূর্যের আভা পরে আছে অন্যটিতে মনে হচ্ছে সন্ধ্যা বুঝি নেমে এল। এস্কেলেটর সহ ফুট ওভার ব্রীজ ঢাকার কাকলীতেও একটি আছে, তবে মানুষ যত্নসহকারে ব্যবহার করে না। ঢাকায় প্রায় ফলের দোকানে এরকম দেশী বিদেশী ফল পাওয়া যায়। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65197.12
ETH 1906.27
USDT 1.00
SBD 0.38