You are viewing a single comment's thread from:

RE: বৃষ্টিভেজা "অলকানন্দা" ফুলের কিছু ফটোগ্রাফি।। সেপ্টেম্বর-১৬/০৯/২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনার অলকানন্দা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। এই ফুলের ফটোগ্রাফি আমি এর আগে করেছি কিন্তু নাম জানতাম না। এর ইংরেজি নামটাও খুব সুন্দর Golden Trumpet। আপনি এখানে ভাল কিছু তথ্য শেয়ার করেছেন যেমন ম্যালেরিয়া রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়। আমি কিন্তু সত্যিই দেখে চিন্তা করছিলাম যে কাঠগোলাপের ফটোগ্রাফিতেও বৃষ্টি ছিল এখানেও বৃষ্টি । আপনার লেখা পড়ে বুঝলাম আপনি একই দিনে ইকোপার্ক থেকে ছবিগুলো তুলেছেন। তবে আপনি যে ফুলের ভাষা বুঝেন এটা কিন্তু দারুন। ধন্যবাদ দাদা।

Sort:  

তবে আপনি যে ফুলের ভাষা বুঝেন এটা কিন্তু দারুন।

হা হা হা.... এটা কিন্তু খুব ভালো বলেছেন আপনি।

আসলে আমার সব পোস্ট গুলোর ভিতরে কিছু কিছু ভিন্নতা থাকবে। তবে ওই একটা জায়গায় গিয়ে একই রকম হয়ে যাবে সেটা হলো বৃষ্টি ভেজা। তবে শুধুমাত্র ফুলের ফটোগ্রাফির ক্ষেত্রেই এরকম হবে। বাকি পোস্টগুলো একটু আলাদা হবে সেটা পোস্ট পড়লে হয়তো বুঝতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63789.91
ETH 1863.22
USDT 1.00
SBD 0.38