You are viewing a single comment's thread from:

RE: পরীক্ষা নিয়ে ছোটবেলার মজার ঘটনা ও চিন্তা।

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনার পরীক্ষা নিয়ে ছোটবেলার মজার ঘটনা ও চিন্তাগুলো নিয়ে লেখা পড়ে মজা পেলাম। আপনার মতো এই রকম ধুম ধারাক্কা চিন্তা প্রায় ছাত্র-ছাত্রীদের মনেই থাকত যেমন আমার মনে হত মেঘ করে আকাশ এমন কাল হবে যে রাতের অন্ধকারের মত কোন কিছুই দেখা যায় না এবং বাসা থেকে বলবে আজ আর স্কুলে যাওয়া লাগবেনা।হা হা হা কি উদ্ভট চিন্তা করতাম। কিন্তু একটা পর্যায়ে এসে যেমনটা আপনি বললেন ইউনিভার্সিটিতে এসে এসব চিন্তা-ভাবনা তেমন কাজ করেনা। তবে কোন কারনে পরীক্ষা পিছালে ভালই লাগত। এখনকার বাচ্চারা পরীক্ষা পিছানোর চিন্তা আনবে কখন! যে পরিমান পড়াশোনার কম্পিটিশনে তারা স্কুলে ভর্তি হওয়ার পর থেকে নেমে যায়, তাদের ওসব ভাবার সময় নেই। আপনি খুব ভাল লিখেছেন। ধন্যবাদ আপু।

Sort:  
 4 years ago 

আমার ও এখন ও ভালো লাগে এক্সাম পেছালে!!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 58411.94
ETH 1566.14
USDT 1.00
SBD 0.38