You are viewing a single comment's thread from:
RE: মুঘল দুর্গ লালবাগ কেল্লা দর্শন।
একটা সময় ছিল যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন লালবাগ কেল্লা প্রায়ই যাওয়া হত। তখন খুব ভাল লাগত। কিন্তু যারা এর রক্ষনাবেক্ষনের দায়িত্বে আছে তারা খুব একটা যত্ন নেয় না। অনেকদিন হল যাই না। এখন কি অবস্থা জানিনা। যখন যেতাম দেখতাম দেয়ালে শেওলা পড়ে আছে, গাছের পাতা ঠিকমত কাটা নাই, এখানে সেখানে ময়লা পড়ে থাকত। দেখে খারাপ লাগত কারন ঢাকায় ঐতিহ্যবাহী কয়েকটি স্থাপনার মধ্যে লালবাঘ কেল্লা অন্যতম। আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছে আগের থেকে অনেকটা গুছানো আছে। আপনি খুব সুন্দরভাবে প্রতিটি ছবি তুলেছেন। দেখে ভাল লাগছে। ধন্যবাদ ভাইয়া।
আগের থেকে এখন অবস্থার উন্নতি হয়েছে। একবার দেখে আসতে পারেন।
ভাইয়া আপনার পোস্ট দেখে আমার মেয়ে কে নিয়ে গিয়েছিলাম ২০/৯/২২ তারিখ। কিন্তু জ্যামের কারনে দেরি হয়ে গিয়েছিল। বিকেল ৪ঃ৩০ বাজাতে আর ঢুকতে দেয় নি। ধন্যবাদ ভাইয়া।