You are viewing a single comment's thread from:

RE: কুঠিঘাটে কিছুটা সময়।। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ4 years ago

বাগবাজার ঘাটের পর কুঠিঘাটে যাওয়ার ডিসিশন টা ভালই ছিল তা না হলে এরকম একটি থ্রিলিং বেপার মিস করে যেতেন। কুঠিঘাটে যেতে লঞ্চে ৪৫ মিনিট মানে বেশ অনেক সময় আপনারা লঞ্চে ছিলেন। লঞ্চ জার্নি আমার ভীষণ ভাল লাগে। আপনাদের দেখে ইচ্ছে করছে আবার লঞ্চে ঘুরে আসি। আপনাদের কুঠিঘাট থেকে ফিরতি পথে লঞ্চ না পাওয়া, পরবর্তী লঞ্চ পেতে রাত হয়ে যাওয়া, আপনার উপস্থিত বুদ্ধির কারনে দ্রুত সিথিরমোড় যাওয়া সবকিছু আমার কাছে থ্রিলিং একটা বেপার মনে হচ্ছে। যাই হোক সর্বোপরি আপনারা ঘুরাটা উপভোগ করেছেন এটাই বড় কথা। টিনটিনের প্রথম বাসে চড়ার অভিজ্ঞতা নিশ্চয়ই ভাল ছিল। ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65404.80
ETH 1879.47
USDT 1.00
SBD 0.39