ধন্যবাদ ভাইয়া, গেইমের লিংকসহ শেয়ার করার জন্য। যুদ্ধভিত্তিক গেইম খেলতে আমার বেশ ভালোই লাগে, মাঝেমধ্যে পাবজি খেলতাম তবে সেটা বিনোদনের জন্যই মাত্র। হিরোস-অফ ৭১ এই গেইমটি অবশ্যই খেলবো, যেটি কিনা হানাদারবাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ। এই গেইমের নাম আগে একবার শুনেছিলাম কোন একটা ট্রেইলারে, তখনো গেইমটা রিলিজ হয় নি, বিনোদনের জন্যই গেইম খেলতাম বলেই তেমন একটা গুরুত্ব দিলাম না, তবে আপনি যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যেখানে একটা যুদ্ধের আগেই একটা কাহিনী বা গল্প থাকবে, তা সত্যি আসলে আকর্ষনীয় করে তুলেছে গেইমটার প্রতি। ধন্যবাদ ভাইয়া।