You are viewing a single comment's thread from:
RE: "কচুশাক ও শুটকি মাছ" রেসিপি || আমার বাংলা ব্লগ [১০% আমার প্রিয় লাজুক খ্যাঁকের জন্য]
কচু শাক বাংলাদেশে অতি পরিচিত একটি শাক, বিশেষ করে গ্রামাঞ্চলে কচু শাক খুবই জনপ্রিয়। বাড়ির উঠোনের কোণে, ধানের ক্ষেতের আইলে, বিলের ধারে যত্রতত্র বিনা যত্নে জন্মে বলে এ শাক সহজেই পাওয়া যায়, কিনে খেতে হয় না। এই শাক বিভিন্নভাবে খাওয়া হয়। তবে, কচু পাতা ভর্তা ও তরকারি বেশি জনপ্রিয়। ইলিশ, চিংড়ি, ছোট মাছ বা শুটকি মাছ দিয়ে এ শাকের তরকারি বাংলাদেশে খুবই জনপ্রিয়।
আপনার রেসিপিটা খুবই সুন্দর হয়েছে।শুভকামনা রইল আপু।
ধন্যবাদ ভাইয়া