You are viewing a single comment's thread from:
RE: আমার ছাদ থেকে তোলা কিছু ফটোগ্রাফি,10%shy-fox
আপনার ছোট ভাইয়ের সুবাদে আমরাও সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে নিলাম। উনি না আসলে হয়তো আপনার ছাদে ওটা হতো না আর ফটোগ্রাফি গুলোও দেখতে পেতাম না। যাইহোক আপনার সাহস আছে বলতে হবে। তা না হলে বাইশ তলার ছাদে উঠে আবার ছোট্ট সিড়ি বেয়ে উপরে ওঠা, শুনেই গা ছমছম করছে। সত্যি বলতে কি আমার এখনো উঁচু জায়গা থেকে নিচের দিকে তাকাতে ভয় লাগে। তবে আপনার বাসার সামনের অংশের ফটোগ্রাফিটা আমার কাছে খুব ভালো লেগেছে। রাতের ঢাকা অনেক সুন্দর এটা আগেই জানতাম, তবে আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে এর সাক্ষী হয়ে থাকলাম।
ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফির জন্য।
ঠিক বলেছেন ভাইয়া দিনের ঢাকা আর রাতের ঢাকার ভিতরে রাত আর দিন ডিফারেন্স অনেক ভালো লাগে রাতের ঢাকা। এজন্য আমি ছাদে গেলে রাতের বেলায় যাই অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
সত্যিই রাতের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।