You are viewing a single comment's thread from:

RE: স্মৃতিচারণ: শীতের রাতে আখের খুলায় চাচাদের গল্পের আসর।

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া স্মৃতি আসলে সব সময় অনেক মধুর হয়। আর আপনার ছোটবেলার আখের গুড় বানানোর স্মৃতিগুলো পড়তে পড়তে আমারও অনেক স্মৃতি মনে পড়ে গেল। এখন তো কোথাও এসব দৃশ্য চোখে পড়ে না। আগে আমরা ছোটবেলায় যখন গ্রামে যেতাম শীতকালে অনেক জায়গায় এমন দৃশ্য চোখে পড়তো। আমার নানা বাড়িতে প্রচুর আখের চাষ হতো সেখানেও আখের রস দিয়ে গুর বানাতো। আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে সেই জায়গায় চলে যেতাম টানা খাওয়ার জন্য। গুর বানানোর সময় আঠালো কিছু অংশ বের হতো আমরা সেটাকে টানা বলতাম। আপনার স্মৃতিগুলো পড়ে নিজেও অনেক কিছু উপলব্ধি করতে পারলাম।
ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36