You are viewing a single comment's thread from:
RE: কম্পিউটার স্পিকার ও সাউন্ড বক্স আনবক্সিং।
ওই লোকটি আপনার সাউন্ড বক্স কিনতে চাওয়ার ঘটনাটি পরে বলতেই হয় চোরের উপর বাটপারি। এই ধরনের চালাকি করে কোন কিছু করতে যাওয়াকে ছোট বেলায় আমরা সব সময় বাটপারি বলতাম। যাই হোক তেলাপোকা ওর চৌদ্দ গুষ্টি নিয়ে সাউন্ডবক্স এর ভিতরে জলসা করতে এসেছে মনে হয়। এই কিছুদিন আগে তেলাপোকা পুরো পরিবার নিয়ে এসে আমার সাউন্ড বক্স নিয়ে একেবারে নষ্ট করে দিয়েছিল। আমার মনে হয় ৩ হাজার টাকায় অনেক ভালো মানের সাউন্ড বক্স পেয়েছেন। আনবক্সিং করা আপনার ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।