You are viewing a single comment's thread from:

RE: হঠাৎ জাদুর খেলা দেখা || ১০% লাজুক খ্যাঁকের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

এখনো গ্রাম গঞ্জের বাজার গুলোতে বিশেষ করে হাটের দিন এই ধরনের যাদু খেলা নিয়ে কিছু লোক উপস্থিত হয়। আমার নজরে পড়লে আমিও কিছুক্ষণ দাড়িয়ে দেখার চেষ্টা করি। আর একটা কথা একদম ঠিক বলেছেন খেলা শুরুর আগেই গোল দাগ দিয়ে ওরা কি যে করে সবাই বলে ভেলকি লাগিয়ে দেয় লাগে। একদিন এরকম জাদু খেলায় লক্ষ্য করলাম লোকটি হাতে স্পর্শ করে সবকিছু
মিষ্টি করে দিচ্ছে। গাছের পাতা ছিঁড়ে নিয়ে হাতে দিলে সেটাও মিষ্টি লাগতো। খেলাটি দেখে আমার বেশ কৌতূহল জাগে। খেলা শেষে আমি সেই লোকটিকে ডেকে নিয়ে চায়ের দোকানে বসলাম। পরে জানতে পারলাম অত্যন্ত মিষ্টি জাতীয় দ্রব্য হতে মেখে নিয়ে আসে। যার ফলে হাত দিয়ে যেটাই স্পর্শ করে সেটাই মুখে দিলে মিষ্টি লাগে।
এই হচ্ছে জাদুর খেলা।

Sort:  
 4 years ago 

আপনিও দেখছি আমার মতো জাদুর খেলা দেখেছেন। তাহলে তো অবশ্যই জানেন জাদুর খেলা দেখতে কেমন লাগে।আপনার সুন্দর ও গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65197.12
ETH 1906.27
USDT 1.00
SBD 0.38