You are viewing a single comment's thread from:

RE: কবিতা "শ্রাবণ দিনের সন্ধ্যায়"

in আমার বাংলা ব্লগ4 years ago

শ্রাবণ দিনের এ সন্ধ্যায় এখুনি নামবে বৃষ্টি,
ধুয়ে দেবে চরাচর, মুছে দেবে যত ধূলি ধূসরিত পথ প্রান্তর।
এমন দিনে তোমায় আজ বড্ড মনে পড়ে,
কতদিন একসাথে বরষার নবধারায় হয়না ভেজা।
কতদিন তোমার চুলে বৃষ্টির জল মেখে হয় না বিলি কাটা।

দাদা অসাধারণ হয়েছে আপনার আজকের শ্রাবণ দিনের সন্ধ্যায় কবিতাটি। এই লাইনগুলোর মধ্যে শ্রাবণ দিনে সন্ধ্যার পুরো প্রেক্ষাপট আমি খুঁজে পেয়েছি। একদিকে যেমন শ্রাবণের সন্ধ্যায় প্রকৃতির যে পরিবর্তনগুলো ফুটে উঠেছে। অপরদিকে বৃষ্টিস্নাত সন্ধ্যায় প্রেমিক হৃদয়ে মনের মানুষকে কাছে পাওয়ার আকুল আবেদনের কথা স্পষ্ট হয়েছে। দাদা আমি কবিতা এত ভালো বুঝিনা লিখতেও পারি না। তবে পড়তে পড়তে যে ভালোলাগা গুলো তৈরি হয় সেটাই বলার চেষ্টা করি। আমার এই ক্ষুদ্র জ্ঞানে এই লাইন গুলোর মধ্যে নামকরণের সার্থকতা পেয়েছি। এত সুন্দর একটি কবিতা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64001.77
ETH 1773.48
USDT 1.00
SBD 0.39