You are viewing a single comment's thread from:

RE: বর্ধমানের জোরোলোজিক্যাল পার্কের ভিতর থেকে সংগৃহিত কিছু আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ4 years ago

বর্ধমানের জুয়োলজিক্যাল পার্ক এর সমস্ত প্রাণীগুলোর ফটোগ্রাফি এবং ধারাবাহিকভাবে আপনার বর্ণনা শুনে আমার খুব ভাল লাগছিল। আমার শুধু বার বার মনে হচ্ছিল যদি সম্ভব হত আমিও ছেলে মেয়েদের নিয়ে সেখানে গিয়ে ঘুরে আসতাম। এতোটুকুর মধ্যেই আপনি খুব চমৎকার করে আমাদের মাঝে সমস্ত পার্কের বর্ণনা করেছেন। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি এই পার্কের মধ্যে শিক্ষণীয় অনেক কিছুই আছে। আপনি অনেক চমৎকার করে সবগুলো প্রাণীর ফটোগ্রাফি করেছেন আমার কাছে বিশেষ করে উট পাখির ফটোগ্রাফি টা খুব ভালো লেগেছে। আমি নিজেও কখনো এতো কাছে থেকে উটপাখি দেখিনি। একটা জায়গায় শুধুমাত্র মাথা দেখে একদম উটের মতোই লাগছিল। আর ভাস্কর্যগুলোও অনেক দৃষ্টিনন্দন ছিল তারমধ্যে সাইকেলের উপর বৃদ্ধ চাচার ভাস্কর্যটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ দাদা আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64382.26
ETH 1883.01
USDT 1.00
SBD 0.37