You are viewing a single comment's thread from:

RE: ঝাল মুড়ি রেসিপি।

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া চোখ বন্ধ করে ভাবতে ভাবতে তো সেই আনন্দঘন মুহূর্তে চলে গিয়েছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে এখন ঝাল মুড়ি পাই কোথায়। এই মুহূর্তে আমি বাড়ি থেকে অনেক দূরে অবস্থান করছি। সত্যিই এখন আমার ঝাল মুড়ি খেতে খুব ইচ্ছা করছে। তাই এখনই ঝাল মুড়ির বিকল্প হিসাবে ছোলা বুট মুড়ি ও চানাচুর মাখা খেয়ে ফেললাম। আমি যেখানে দাড়িঁয়ে কমেন্ট করছিলাম তার পাশে একটি দোকানে ছোলা বুট বিক্রি করে। তাই আর লোভ সামলাতে পারলাম না লেখা বন্ধ করে শুরু কালাম খেয়ে আবার লিখছি। ভাইয়া আমিও আপনার মত বৃষ্টির দিনের মুহূর্তগুলো খুব উপভোগ করি। আমার বৃষ্টির দিনে চাউল ভাজা দিয়ে চা খেতেও আমার খুব ভালো লাগে।সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62902.07
ETH 1770.10
USDT 1.00
SBD 0.39