You are viewing a single comment's thread from:

RE: একগুচ্ছ অণুকবিতা "রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম"

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আপনার একগুচ্ছ অনু কবিতা পড়ে আমার এত ভালো লাগলো শুধু মনে হচ্ছিল এত তাড়াতাড়ি কেনো শেষ হয়ে গেলো। কবিতা আমি অত বেশি বুঝিনা কিন্তু আপনার গুচ্ছ অনুকবিতার প্রত্যেকটা লাইন আমার ভালো লেগেছে।

সময় সব কিছু দ্রুত মুছে দেয়,
সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি সব ।
পারে না শুধু মুছতে
নিস্কর্মা অক্ষমের ব্যর্থ হা হুতাশ ।

বিশেষ করে এই লাইন কয়েকটা আমার মন ছুঁয়ে গেছে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি নিষ্কর্মা কিনা জানিনা কিন্তু আমার ব্যর্থ হা হুতাশ গুলো আজও আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আপনার কবিতা গুলো এজন্যই আমার খুব ভালো লাগে। কবিতা গুলোতে আমি সবসময় বাস্তবতার সাথে অনেক মিল খুঁজে পাই। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank You for sharing...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64024.67
ETH 1722.07
USDT 1.00
SBD 0.42