You are viewing a single comment's thread from:

RE: জীবনের আসল শিক্ষাটা আমরা মা-বাবার কাছ থেকেই পাই- ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনার আজকের পোস্টটি আমার কাছে খুব যুক্তিযুক্ত মনে হয়েছে। এই কথাটা একদম সত্যি যে আমাদের জীবনে আসল শিক্ষাটা পাই বাবা-মার কাছ থেকে। ছোট বাবুরা যখন ঠিক মত হাঁটতে কথা বলতে পারেনা তখন থেকেই তারা বাবা-মাকে অনুকরণ করে অনেক কিছু শিখে যায়। আমি নিজের একটা অভিজ্ঞতা কথা বলছি। আমি প্রত্যেকদিন বাইরে থেকে যাওয়ার পর আমার ছোট ছেলেকে কোলে নেওয়ার আগে ভালো করে হাত-মুখ ধুয়ে হাতে সেনিটাইজার লাগাই। একদিন কোন কারণে ভুলে গিয়েছি স্যানিটাইজার হাতে দেইনি সেটা ১৫ মাসের ছেলে লক্ষ্য করেছে। কোলে উঠে আমাকে ওই দিকে টেনে নিয়ে তার দুই হাত দিয়ে ইঙ্গিত করছে লাগানোর জন্য। আমি তো অবাক এত অল্প বয়সে সে অনেক কিছু শিখেছে।

Sort:  
 4 years ago 

জি ভাই আপনি আসলেই একদমই ঠিক কথা বলেছেন আসলেই শিশুরা ছোট থেকেই তার মা-বাবাকে অনুসরণ করে। এজন্যই তাদের এজন্যই তাদের সামনে সব সময় ভালো কাজ করতে হয়, যাতে তারা ভাল কাজ শিখে যায়। আর আপনার ছেলে একদম ঠিক কাজ করেছে। আপনি প্রতিদিন তার সামনে এই কাজটা করেছেন সেই জন্যই তার মাথায় সেই কাজটা ঢুকে গেছে। এজন্য যখন ঐ কাজটা করেন নি তখনই সে আপনাকে সেই কাজটা করার জন্য নিয়ে গেছে। শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 66288.21
ETH 1934.08
USDT 1.00
SBD 0.38