You are viewing a single comment's thread from:

RE: "রথের মেলা থেকে গাছ কেনার কিছু অভিজ্ঞতা"

in আমার বাংলা ব্লগ4 years ago

আমাদের এখানে রথের মেলা না হলেও প্রতি বছরে বৃক্ষমেলা হয় বেশ জাকজমক ভাবে । আমি এবার আগে থেকেই মনে করে আছি কিছু ফুল এবং ফলের গাছ নিব । তবে ভাবনা কাজে পরিণত হবে কিনা তা বুঝছি না । কারণ দুইদিন আগে নেওয়া দুইটা আম গাছ আজ দেখলাম ছাগলে মুড়িয়ে খেয়েছে । যেভাবে প্লান করি যত্নটা ঠিক তার অর্ধেক ও হয়না তাই অল্প দিনেই নষ্ট হয়ে যায় ।
তবে বৌদি আপনার পছন্দের তারিফ না করে পারছি না । খুব সুন্দর সুন্দর দেখে ফুল গাছ ক্রয় করেছেন । কয়েকটির নাম ও আমার অজানা । একজন বৃক্ষ প্রেমি মানুষ হিসেবে আপনাকে প্রাণভরা শ্রদ্ধা নিবেদন করছি ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64089.58
ETH 1859.23
USDT 1.00
SBD 0.39