আজ মন খারাপ… কোন কারণ ছাড়াই

in আমার বাংলা ব্লগlast year

সবাই কেমন আছেন আমার সকল বন্ধুরা? আজকে একটি নিজের কথা শেয়ার করতে চলেছি। আজকের কথাগুলো একেবারে আমার ব্যক্তিগত অনুভূতি যেটা আমি আপনাদের মাঝে ব্যক্ত করতে এসেছি। আমাদের ভেতরে অনেকেরই অনেক সময়ই দেখি, মনটা হঠাৎ খারাপ হয়ে যায়, অথচ এর পিছনে কোনো দৃশ্যমান কারণ থাকে না। শুরুটা কখন হয়েছিল সেটিও ঠিকভাবে বলা যায় না, সেই মুহূর্তটা ঠিক মনে থাকেনা কখন জিনিসটি শুরু হয়েছিল। শুধু মনে হয় মন খারাপ কারণ ছাড়াই, তখন মনে হয় চারিদিক অন্ধকারে ঢেকে গেছে, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে সবকিছুই।

সব ঠিকঠাক থাকলেও মাঝে মাঝে ভেতরটা হালকা বিষণ্ণ হয়ে ওঠে। এটির কি কারণ আমি সেটি কখনোই খুজে পাইনা। আপনারা কি এর কারন কখনো খুঁজে পেয়েছেন?

  • মনটা খারাপ হয় তখন ভাবি? কেউ কি আমাকে অবহেলা করেছে, তাৎক্ষণিকভাবে না সেটিও নয়।

  • কোন গুরুতর কষ্ট নিয়ে বসে আছি, সেটাও পরিষ্কার করতে পারিনা, শুধুই মন খারাপ থাকে।

  • তবুও বুকের ভেতরে হালকা একটা চাপা আর গভীর কষ্ট কাজ করে, কিছুটা দুশ্চিন্তা মনের ভিতরে আনচান করে,

  • তখন সবার সাথে মিশি ভালো, বাইরে থেকে ঠিকই হাসি, কিন্তু ভেতরে কোথায় যেন ঝাপসা আলো ছড়িয়ে থাকে।

তবে বন্ধুরা আমি মনে করি, এই মন খারাপ থাকাটা একেবারে স্বাভাবিক একটা অনুভূতি। যেটি আপনি আমি সবার সাথেই ঘটে। কখনো কখনো কোনো কিছু না ঘটলেও মনটা ক্লান্ত হয়ে যায়, হয়ত দিনের শেষে একটু বেশি ভাবনা এসে পড়ে, কিংবা আশেপাশে এত চলাফেরা, শোরগোল সব খাবি খেয়ে যায় নিজের শরীরের উপর, তবু মনের মধ্যে সেই চুপচাপ, চাপা দুঃখ রয়ে যায়।

আমি যা করি এসব সময়ে

  • তখন চেষ্টা করি, নিজের পছন্দের কোনো গান সোনার,

  • বেশিরভাগ সময় একা একা কাউকে কিছু না বলেই কিছুক্ষণ চুপচাপ থাকি,

  • নয়তো জানালায় বসে আকাশ দেখি, আকাশের ওই মেঘগুলোকে অনুসরণ করি।

  • ছোটবেলার মজার স্মৃতিগুলো ভাবি,

  • অথবা সবচেয়ে কাছের কারো সঙ্গে একটু কথোপকথন করি।

এতে মনে কিছুটা শান্তি আসে, মনটা একটু হালকা হয়। যখন সবকিছুই ঠিকঠাক হয়ে যায় তখন আবার পুনরায় আমার দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে যায়। এমনটা সবার সাথেই ঘটে হঠাৎ করেই মনটা খারাপ হয়ে যায় বোঝার আগেই মনের ভেতরে যেন কেমন একটা অশান্তি কাজ করে এটি একেবারেই স্বাভাবিক যেটা সর্বদা সবার সাথেই ঘটে

তাই মন খারাপ থাকলেও, সেটাকে গোপন করার কিছু নেই। কিছু সময়ের জন্য নিজের এই অনুভূতিটা জড়িয়ে ধরে রাখি, কারণ এসব খারাপ লাগা থেকেই ভালোলাগার সকালটাও হয়ত অনেক বেশি সুন্দর লাগে। আমরা সবাই মানি জীবন মানেই শুধু উচ্ছ্বাস নয়, মাঝে মাঝে এমন কারণহীন মন খারাপও জীবনেরই অংশ। একদিন আবার ভালো লাগা ফিরে ঠিকই আসবে, সেই আশা নিয়েই চলি।

সবাই ভালো থাকবেন। মন খারাপ লাগলে নিজেকে ছোট বা দুর্বল ভাববেন না, এটা আমাদের সবার সঙ্গী।

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Posted using SteemMobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62746.00
ETH 1776.56
USDT 1.00
SBD 0.38