আমার বাংলা ব্লগ কবিতা:-ভালোবাসার অপেক্ষা
আপনাদের মাঝে আজকে সুন্দর একটি কবিতা শেয়ার করছি। আমি যে কবিতাটি লিখছি, এটা শুধু কিছু শব্দ নয়।
এটা আমাদের সবার হৃদয়ের নরমতম একটা কোণ, যেখানে ভালোবাসা সর্বদা আশ্রয় খুঁজে ফেরে, যেখানে হয়তো অনেকেরই কেউ আসেনি তবু প্রতিটি মানুষ এখনো অপেক্ষায় থাকে।
কেমন আছেন বন্ধুরা, আমি মামুন আপনাদের মাঝে আজকে সুন্দর একটি কবিতা উপস্থাপন করতে চলেছি। আমার মনে হয় কবিতার কথাগুলো আপনাদের ভালো লাগবে। কারণ যে বিষয় নিয়ে আজকের এই কবিতাটি সেটা ভালোবাসা। প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো ভালবাসার এই নরম ছোঁয়া একবার হলেও আসে। সেটা হয়তো আসে ইয়ং বয়সে নয়তো আবার মাঝ বয়সে। সত্যি কথা বলতে ভালোবাসার কোন বয়স লাগে না সেটা যে কোন বয়সে আসতেই পারে। তাইতো আমি আজকে আপনাদের মাঝে সেই ভালোবাসা নিয়ে সুন্দর একটি কবিতা সাজিয়েছি যেটা নিচে শেয়ার করলাম।
কবিতার নাম:- ভালোবাসার অপেক্ষা
যেখানে আমরা হেঁটে চলেছি একা।
চারপাশে কত হাসি-আনন্দ, আছে আলো আর ছায়া,
তবু আমার পাশে কেউ নেই, চুপচাপ দাঁড়িয়ে আছি একা।
অনেক মুখ আসে সামনে, কিছু সময় থেকে যায় পিছনে,
তারা কখনো হাসে, কখনো আবার কথা বলে,
কিন্তু আমি খুঁজি সেই চাহনিটা,
যে চোখে থাকবে সত্যিকারের প্রশ্ন,তুমিই কি সেইজন?
চিঠির পাতায় লেখা আছে কিছু নাম,
যেগুলো কখনো পাঠানো হয়নি কারো কাছে।
হয়তো সেগুলো একদিন কেউ পড়বে,
আর বুঝবে এই মন কতখানি চুপচাপ ভালোবেসে গেছে।
আমি জানি না, সে কবে আসবে,
হয়তো ভিড়ের ভেতর, হয়তো এক একা দুপুরে।
হয়তো কোন এক বৃষ্টির রাতে, জানালার পাশে দাঁড়িয়ে,
হঠাৎ আমার দিকেই তাকাবে, বলবে ভালবাসি তোমাকে।
ভালোবাসা কি একসময় ক্লান্ত হয়?
আমি বলব,আমি জানি না।
কিন্তু আমার অপেক্ষা এখনো ক্লান্ত হয়নি,
এখনো রোজ সন্ধ্যায়, মন জানলায় চেয়ে থাকে।
কখন পাবো সেই মনের মানুষের দেখা,
জানি পাব একদিন সেটা হোক আজ নয়তো বা কাল।
বন্ধুরা যে কবিতাটি আপনাদের সাথে শেয়ার করলাম,এই কবিতার শেষে আমার তেমন কিছু বলার নেই, শুধু এটুকু জানিয়ে রাখি,ভালোবাসার জন্য অপেক্ষা করাটা ব্যথার হতে পারে আমাদের সকলের,তবুও, এই অপেক্ষাই তো করতেই হবে, যে ভালোবাসা এখনো মরে যায়নি এই দুনিয়া থেকে।
কবিতার প্রতিটি লাইন আপনাদের সাথে এমন ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যার মাধ্যমে ভালোবাসার সেই অজানা ব্যথাগুলো আপনারা বুঝতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।
নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

Upvoted! Thank you for supporting witness @jswit.