আমার বাংলা ব্লগ:- কবিতা জীবনসংগ্রাম

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন বন্ধুরা সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন সুন্দর কবিতা নিয়ে। আজকে যে কবিতাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আমাদের বাস্তব জীবন নিয়ে কিছু কথা শেয়ার করার চেষ্টা করেছি কবিতার মাধ্যমে।

আমাদের সকলেরই মানতে হবে জীবনসংগ্রাম আমাদের প্রতিদিনের বাস্তবতা। এই সংগ্রামে কেউ হেরে যাবে, আবার কেউ উঠে দাঁড়াবে এটাই নিয়তি। তাই জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই, এবং এই চ্যালেঞ্জগুলোই আমাদের শক্তি যোগায়। জীবনের এই লড়াইকে নিয়ে একটি কবিতা এখানে তুলে ধরলাম।

aniruddha-bhattacharya-7DTRj2Cv-J8-unsplash.jpg
Src

জীবনসংগ্রাম

সুন্দর এই জীবনে
তুমি আমার পথে বাঁধা।
জানি তুমি আমার অদম্য আশা,
তাইতো তোমার ছোঁয়ায় শিখেছি আমি।
জীবন মানে শুধু নশ্বর মায়া,
জীবন মানেই সংগ্রাম।

তোমার ছায়ায় দিনগুলো কেটেছে ভালো,
কখনো অশ্রু, কখনো আবার হাসি।
তুমি শিখিয়েছ পরাজয়েও আছে,
নতুন জয়ের এক অদ্ভুত ভাষা।

প্রতিটি ভোরে নতুন শুরু হয়,
প্রতিটি রাতে পাখি এক নতুন গান গায়।
তুমি বলেছ, "থেমে যেও না কখনো,
তোমার হাতে গড়বে নতুন পৃথিবী।

তোমার সঙ্গে পথ হাঁটতে হাঁটতে,
মনে হলো কত কিছু শেখা বাকি।
তুমি কি জানো, এই সংগ্রামে,
আমি আজো স্বপ্ন দেখি!
কবে এই জীবন সংগ্রাম থেকে বের হব।

বন্ধুরা জীবনসংগ্রাম কেবল একটি যাত্রা নয়, এটি আমাদের শক্তি, সাহস এবং বিশ্বাসের এক চিরন্তন প্রতিচ্ছবি। যা আমাদের সাথে সবসময়ই থাকবে, এই সংগ্রামের মাধ্যমেই আমরা নিজেকে চিনতে পারি, নিজের সীমাকে অতিক্রম করতে শিখি।

এই সংগ্রাম আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ এবং এটি আমাদের নতুন পথ দেখায়। তাই বন্ধুরা, জীবনসংগ্রামে পিছিয়ে যেও না কখনো, এগিয়ে যাও নিজের আলো খুঁজে নিতে! 🌟 ধন্যবাদ সবাইকে আমার ছোট্ট কবিতাটি পড়ার জন্য।

আমি আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ারি @shy-fox কে দিলাম

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার কবিতার মাধ্যমে প্রেম এবং প্রকৃতির একটি সুন্দর মেলবন্ধন ঘটালেন ভাই। কবিতাটি সহজ সরল ভাষায় লিখেছেন। আমার বেশ ভালো লাগলো। আসলে কবিতা হল অনুভূতির প্রকাশ। তাই নিজের অনুভূতিকে কাব্যিক ভাষায় উপস্থাপনাই কবিতা৷

 2 years ago 

কমিউনিটির নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিদিন বাধ্যতামুলকভাবে তিনটি কাজ সম্পন্ন করতে হবে এবং সেগুলোর স্ক্রিনশট পোষ্টের কমেন্টে শেয়ার করতে হবে, সকল ইউজারই সেটা সম্পন্ন করছেন। নিচের পোষ্টে বিস্তারিত দেয়া আছে।

https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important

 2 years ago 

আচ্ছা ভাই, এটা কি আমার নিজের পোস্ট এ নিচে দিতে হবে।

 2 years ago 

জ্বী, অন্যান্য ইউজারদের পোষ্টগুলোও চেক করে দেখতে পারেন। ধন্যবাদ

 2 years ago 

ঠিক আছে ভাই

 2 years ago 

Screenshot_20241123_003303.jpg

Screenshot_20241123_003152.jpg

Screenshot_20241123_003128.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64784.50
ETH 1877.78
USDT 1.00
SBD 0.38