You are viewing a single comment's thread from:
RE: মেয়েদের বাহ্যিক সৌন্দর্য আসলেই কী কোন গুণের মধ্যে পরে?
দিদি আমার তো মনে হয় না সমাজ বলে কিছু আছে। কোন সমাজের কথা বলছেন আপনি যে সমাজ এক বেলা না খেয়ে থাকলে খাবারের যোগান দিতে পারে না, সেই সমাজের কথা? যে সমাজ মানুষের ব্যক্তি স্বত্তায় আঘাত হানে, সেই সমাজের কথা? নাকি যে সমাজ নিজের দোষ দেখে অন্ধ হয়ে বসে থাকে, সেই সমাজের কথা। আমি জানি যারা সুন্দরের মোহে কুৎসিত কে ঘৃণা করে তারা আসলে সত্যিকারের অর্থে কাউ কে ভালোবাসে না। সুন্দরের মোহ কেটে গেলে উড়াল দেয় অন্য ডালে। আমি বলবো আপনার ব্যাচ ম্যাট সত্যিকারের অর্থে একজন বোকা মানুষ। জীবন কি এত স্বস্থা নাকি, যে অন্যের জন্য নিজেকে নিঃশ্বেষে করে দিতে হবে? না ই বা হলো এ জীবনের সঙ্গী কেউ তবুও তো আমি একজন মেধাবী। সে কেন এ কথা বুঝলো না?
আপনি খুব সুন্দর একটি কমেন্ট করেছেন মাকসুদা আপু। তবে কী, আমরা মানুষ তো, আশেপাশের মানুষের কথায় আমরা খুব সহজেই ইনফ্লুয়েন্স হয়ে যাই। আত্নহত্যা করা অবশ্যই বোকামি। তবে আত্নহত্যা করার মতোন সিদ্ধান্ত নিতে বা করতে কিন্তু অনেক সাহসও লাগে.... যখন একদম দেয়ালে পিঠ ঠেকে যায়, আশার আর বিন্দুমাত্রও থাকে না, তখন আশেপাশের সব কিছু ইগ্নোর করে যারা বাঁচতে পারে, তারা একসময় অবশ্যই বড় কিছু হয় বলেই আমার বিশ্বাস।