ফটোগ্রাফি // সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, গতদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের পোস্টটা সাজিয়েছিলাম সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে। আসলে জুন মাসের ১৩ তারিখে ঈদের ছুটির মধ্যে কুমিল্লা ক্যান্টনমেন্টেে গিয়ে ছিলাম। বৃষ্টিস্নাত সেই দিনের ক্যান্টনমেন্ট ছিল খুবই সবুজ এবং প্রাণবন্ত। রাস্তার দু'পাশ ঘিরে শুধু ফুলের গাছ। তবে বেশিরভাগই ছিল জবা ফুলের গাছ। রংবেরঙ্গের জবা ফুল দিয়ে ক্যান্টনমেন্টে খুবই সুসজ্জিত ছিল। অনেকদিন পর কুমিল্লা ক্যান্টনমেন্ট এ গিয়ে খুবই ভালো লেগেছিল আর সেই ভালোলাগার মুহূর্তে কিছু ফুলের ফটোগ্রাফি করে রেখেছিলাম যা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আমার দৃঢ় বিশ্বাস আমার এই ভালো লাগার সাথে সাথে আপনাদের কাছেও এই ভুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
আমি যখন ক্যান্টনমেন্টে প্রবেশ করি তখন গাড়িতে থাকা অবস্থায় ফটোগ্রাফি করতে পারিনি। তবে এত সুন্দর সুন্দর ফুল দেখে মনের ভিতর ছটফট করতে ছিল কখন আমি ফুলের ফটোগ্রাফি করবো। তাইতো জুমার নামাজ শেষ করে আমার পরিচিত এক ছোট ভাইকে নিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করলাম এবং ফটোগ্রাফি করে রাখলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটি একটি জবাব ফুলের ফটোগ্রাফি। চতুর্দিকে সবুজ পাতার ভিতরে লাল টকটকে জবা ফুলটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। ভুলটা এতটাই লাল ছিল যে যেই দেখবে তারই মন ভালো হয়ে যাবে। তাই আর দেরি না করে ফটোগ্রাফি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটি এক প্রজাতিক রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রাস্তার রোড ডিভাইডারের ভিতর দিয়ে লাগানো এই রঙ্গন ফুলগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। যা সুন্দর এই ক্যান্টনমেন্টকে আরো সুন্দর করে তুলেছিল। আর এই সৌন্দর্য আপনাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্যই এই ফুলের ফটোগ্রাফি করে রেখেছিলাম যা আপনাদের মাঝে শেয়ার করলাম।
আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি যা অনেকের কাছেই পরিচিত একটি নাম। এই ফুলটি ক্যান্টনমেন্টের আবাসিক এলাকা থেকে উঠানো। দূর থেকে এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে তাই তো কাছে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য ।
আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটি একটি পিংক কালারের জবা ফুলের ফটোগ্রাফি। আমরা যখন গল্ফ গ্রাউন্ডের পাশ দিয়ে হাঁটছিলাম তখন এই সুন্দর জবা ফুলটা অনেক ভালো লেগেছিল। তবে এই জবা ফুলের গাছটা অনেক বড় ছিল দেখে মনে হচ্ছিল অনেকদিন আগে লাগানো হয়েছিল এই জবা ফুলের গাছটি । আর যাই হোক জবা ফুলের এই কালার টা কিন্তু দেখতে দারুন।
আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ্যলমন্ডা ফুলের ফটোগ্রাফি। এই এ্যলমন্ডা ফুলের গাছগুলো রাস্তার রোড ডিভাইডারের মাঝখান দিয়ে রঙ্গন ফুলের পাশাপাশি লাগানো ছিল। যা দুইয়ের কম্বিনেশনে রাস্তাটাকে অনেক সুন্দর করে তুলেছিল। আমার বিশ্বাস এই ফুলটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আপনারা এখন যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিকশায় করে নিয়ে আসা একগুচ্ছ গোলাপ ফুলের ফটোগ্রাফি। ঈদের ছুটির চতুর্থ দিনে ১০০ ফুলের একটি বান্ডেল ৫০ টাকা করে বিক্রি করছিল। একসাথে অনেকগুলো ফুল দেখে আমার কাছে ভালো লেগেছিল বিধায় ফুলগুলো ফটোগ্রাফি করে রেখেছিলাম। তবে এই ফটোগ্রাফিটা করেছিলাম ঢাকা মিরপুর ১৩ থেকে। আমি আশা করি একসাথে এতগুলো ফুল দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটিও একটি জবা ফুলের ফটোগ্রাফি। সাদা জিনিস মানেই শান্তির প্রতীক আর এই সাদা জবা ফুলটা দেখার পরে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল। এই সাদা জবা ফুলটিও গল্ফ গ্রাউন্ডের পাশ থেকে করেছিলাম যা আপনাদের অনেক ভালো লাগবে।
আমার প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ
স্যামসাং গ্যালাক্সি এম ৬২
তো বন্ধুরা অনেকদিন পর সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার বিশ্বাস এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্তই পরবর্তীতে আবারো যে কোন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্য্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ। 💗🙏💗।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি। |
| মডেল | এম ৬২ |
| ক্যাপচার | @mahfuzur888 |
| অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সব ফুল গুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম।বিশেষ করে হলুদ জবা ফুল দেখে। এটা সহজে দেখা যায় না। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখে মনটা খুশি হয়ে গেল। গোলাপ ফুলের ফটোগ্রাফিটি দেখে তো যেন চোখ ফেরাতেই পারছিলাম না। আর রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি ও হয়েছে বেশ সুন্দর। রঙ্গন ফুলের এই রংটি দেখতে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকার মত বেশ কিছু ফটোগ্রাফি আপনি আজকে করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার তো অনেক পছন্দ হয়েছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরানো যায় না। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা বলতেই হচ্ছে। এভাবে চেষ্টা করতে থাকলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন।
ওয়াও আপনি আজকে অসাধারন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন ভাইয়া।সত্যি বলতে আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ফুল বাস্তবে যেমন দেখতে ভালো লাগে তেমন ফুলের ফটোগ্রাফিও ভীষণ ভালো লাগে দেখতে। আপনি ভীষণ সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি চোখ সরাতে পারছি না। গোলাপ ফুল দেখে তো রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। বেশ ভালো লাগলো আপনার এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি অনেক যত্ন করে করতে হয়। আমি নিজেও সব সময় ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকের এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে সুন্দর পোস্ট শেয়ার করেছেন তা দেখে একেবারে বেশি ভালই লাগছে৷ একই সাথে এখানে যেভাবে আপনি শেষের দিকে চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷
ভাইয়া আপনি তো খুব চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। জবা ফুলের ফটোগ্রাফি গুলো এবং কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আর গোলাপ ফুলের তোড়ার ফটোগ্রাফি দেখেতো হা করে তাকিয়ে রইলাম। তবে একশ ফ্রিজ গোলাপ ফুলের তোড়া যদি ৫০ টাকা হয় তাহলে তো একদম ফ্রিতে ফুল গুলো বিক্রি করা হচ্ছে। ধন্যবাদ ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।