ফটোগ্রাফি // সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20240923_122132~2.jpg

আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, দিনের ব্যস্তময় সময় কাটিয়ে রাতের প্রথম ভাগে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটি সাজিয়েছি সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দিয়ে। আজকে দুপুরে অফিসের কিছু কাজের জন্য গিয়েছিলাম ঢাকা ক্যান্টনমেন্টে । সেইখানে আমার কাজটা ছিল অফিসার্স ক্লাবে। তো অফিসার্স ক্লাবে যাওয়ার সময় সুন্দর সুন্দর কিছু ফুল দেখতে পেয়েছিলাম আর সেই ফুলের সৌন্দর্য ভাগ করে নেওয়ার জন্য কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি আশা করি এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর দেরি না করে চলুন তাহলে দেখে নেয়া যাক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -১

20240923_130629~2.jpg

আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফি টা দেখতে পারছেন এই ফটোগ্রাফিটা হচ্ছে ডেভিল ট্রি বা ব্ল্যাকবোর্ড ট্রি এর একটি ফুলের থোকা । এই ফুলের গাছটি রাস্তার দুপাশ দিয়ে লাগানো আছে। এবং এই গাছের ছায়া রাস্তার উপরে পড়েছে যেন পথযাত্রীরা অনায়াসে ছায়ার ভিতর দিয়ে চলাচল করতে পারে। এই ফুলের গাছগুলো অনেক বড় এবং ঝপড়ানো হয়। যখন সমস্ত গাছে এই ফুলগুলো ফুটে যায়। তখন দূর থেকে গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তবে এই ফুলের গাছগুলো সচরাচর সব জায়গায় দেখতে পাবেন না। তাই এই ফুলের সৌন্দর্য্য আপনাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য ফটোগ্রাফি টা করেছিলাম। আশা করি এ ফুলের ফটোগ্রাফি টা আপনাদের ভালো লাগবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -২

20240923_130727~2.jpg

এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পারছেন এই ফুল টা হচ্ছে জারবেরা ফুল। এই ফুলের গাছগুলো রাস্তার পাশেই লাগানো ছিল। এই ফুলগুলো পুরো বাগানের মাঝে একটাই ফুটন্ত ছিল বাকিগুলো মাত্র কলি এসেছে। আর এই একমাত্র ফুলের সৌন্দর্য্য ফটোগ্রাফি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ারের করার জন্য।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৩

20240923_125428~2.jpg

এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটা একটা পিংক কালারের রঙ্গন ফুল। কিছু দূর হাঁটার পরে এই পিংক কালারের সুন্দর রঙ্গন ফুলটা দেখতে পেলাম আর এই সৌন্দর্য্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য ফটোগ্রাফি করে রেখেছিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৪

20240923_122131~2.jpg

এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পারছেন এইটা হচ্ছে করবী ফুল। এই ফুলের গাছটি মাঝারি আকৃতির হয়ে থাকে। পাতাগুলো সাধারণত চিকন হয়ে থাকে। আকাশের দিকে মোবাইলটা ধরে যখন এই ফুলের ফটোগ্রাফিটা করেছিলাম, তখন খুবই সুন্দর লাগছিল। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৫

20240923_130031~2.jpg

এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পারছেন এইটা হচ্ছে কান্না লিলি ফুল। এই ফুলটা বিভিন্ন কালারের হয়ে থাকে। তবে এর পাতাগুলো কলা গাছের মতো হয়ে থাকে বিধায় অনেকেই এই ফুলটাকে কলাবতি গাছের ফুল বলে থাকে। তবে এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং দূর থেকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৬

20240923_121936~2.jpg

এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পারছেন এই ফুলের নামটা সবারই জানা। এটা হচ্ছে গোলাপ ফুল। এই ফুলের ফটোগ্রাফি টা অবশ্য ছাদবাগান থেকে নিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আমার প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
স্যামসাং গ্যালাক্সি এম ৬২

অবশেষে সারাদিন ব্যস্ত থাকার পর রুমে এসে সুন্দর এই ফুলের ফটোগ্রাফি পোস্টটা করতে পেরে আমার খুবই ভালো লাগছে। সেই সাথে ক্যান্টনমেন্টের ফুলের কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি এটা ভেবেও অনেক ভালো লাগছে। আমার বিশ্বাস এই ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই, পরবর্তীতে যে কোন একটা নতুন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের সবার মাঝে। সে পর্য্যন্ত্য আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 2 years ago 

আপনার শেয়ার করা ফুল গুলো দেখে নতুন কিছু ফুলের সাথে পরিচিত হলাম। ফুল সব সময় সুন্দর। কান্না লিলি ফুল এবং কবরী ফুলের ফটোগ্রাফি এই দুটোই আমার কাছে একদমই নতুন।আগে কখনো দেখিনি প্রথমবার দেখলাম।ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনি নতুন কিছু দেখেছেন জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফটোগ্রাফি করার সার্থকতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি গঠনমুলুক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি কাজ করতে গিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন।সত্যি এমন সুন্দর ফুল এর তুলনা হয় না। প্রতিটি ফুল দেখতে অনেক চমৎকার ছিল। প্রতিটি ফুল এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার হাতে উঠানো সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফটোগ্রাফি করার সার্থকতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি গঠনমুলোক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

কবরী ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছি ভাইয়া। ফুলটি দেখতে খুবই সুন্দর। অন্যান্য ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে। ফুলের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আর দেখতেও ভালো লাগে। চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। ফটোগ্রফের সাথে বর্ণনা পড়ে আরো বেশি ভালো লেগেছে আমার।

 2 years ago 

আমার ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখলে মনটা ভালো হয়ে যায়। আজকে আপনার শেয়ার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে কবরী ফুলের ফটোগ্রাফির দুর্দান্ত হয়েছে।ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখে আপনার মন ভালো হয় জেনে আমার অনেক ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

ফুলের নাম ডেভিল ট্রি বাহ বেশ তো। দেখতে তো সুন্দর কিন্তু নামটা বেশ অদ্ভুত। অন্য ফুলগুলো বেশ অসাধারণ লাগছে। চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। খুবই চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

জি ভাই একদম ঠিক বলেছেন এই ডেভিল ট্রি গুলো সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায় না। যাইহোক ভাই অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে বিগত কয়েকদিন ধরে দেখছি যে সবাই খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আর অন্যদের মত আপনার প্রতিটা ছবি অসাধারণ হয়েছে। এছাড়াও প্রতিটা ছবির বর্ণনা আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার সম্পূর্ণ্য পোস্টটি দেখে অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি। ডেভিল ট্রি সম্পর্কে আগে তেমন কিছু জানা ছিল না। এই গাছের ফুলগুলো তো দেখছি অনেক বেশি সুন্দর। আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। মুগ্ধ হয়ে গেলাম প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। মনমুগ্ধকর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

জি আপু এই ডেভিল ট্রি ফুল গাছগুলো অনেক বড় এবং ঝোপড়ানো হয়। আমি তো শুধুমাত্র একটি ফুলের থোকার ফটোগ্রাফি করেছিলাম কিন্তু এই গাছে যখন সম্পূর্ণ ফুল ফুটে থাকে তখন দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64659.87
ETH 1856.65
USDT 1.00
SBD 0.38