নিজের পোস্ট যখন ফিচারড অব আর্টিকেলে দেখলাম তখন আমার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় পরিবার বর্গ? আমি আশা করি আমার এই প্রিয় পরিবার ও পৃথিবীর সকল মানুষ যেন ভালো ও সুস্থ থাকে। মহান সৃষ্টিকর্তার কাছে এই দোয়াই করি। আমি সৃষ্টি কর্তার অশেষকৃপায় ও আপনাদের সবার অনেক অনেক ভালোবাসা নিয়ে আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে আমার একটি হৃদয় ভরা আনন্দ পোস্ট নিয়ে। আসলে কিভাবে শুরু করবো আমি ভাবতে পারছি না। কারন আমি যেন এখনও মনে হচ্ছে স্তব্দ হয়ে আছি। কোনকিছু লেখার ভাষা আমি হারিয়ে ফেলেছি। কিভাবে শুরু করবো কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। তারপরও আস্তে আস্তে এগুতে থাকি আমার আজ এই ব্লগটিতে। আমি মাহফজা নীলা এই কমিউনিটিতে আমার ইউজার আইডি @mahfuzanila ।আমি এই কমিউনিতে আপনাদের মাঝে কাজ করছি প্রায় ৬-৭ মাস যবাৎ। এই এতদিনের জার্নিতে আমি এখান থেকে অনেককিছু অর্জন করেছি। আর এখানের সবার অফুরন্ত ভালোবাসা পেয়েছি। আর সেই ভালোবাসা নিয়েই আজ আবার চলে এলাম আপনাদের আরও ভালোবাসা অর্জন করতে।

arti.png

CANVA দিয়ে তৈরি

গত কয়েকদিন আগে আমি যখন দেখতে পেলাম এই কমিউনিটিতে আমার একটি পোস্ট ফিচারড অব আর্টিকেলে গিয়েছে, তখন নিজেকে কেন যেন কন্ট্রোল করতে পারছিলাম না। আমি সকালে ঘুম থেকে ওঠার পর ডিসকোর্ডে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ আমার বোন @maksudakawsar আপুর একটি ফোন এলো। আর আমি হ্যালো না বলতেই শুনতে পাচ্ছি, আপু বলছে তুই নাকি কিছু পারছ না? সব সময় বলস আমি কিছু পারি না। আমার লেখা হয় না। তাহলে তোর পোস্ট ফিচারড অব আর্টিকেলে গেল কি করে? আমি তখনও কিছু বুঝতে পারছিলাম না। তখন আপু বলল যে তোকে ম্যানশন করছে দেখ তুই। তোর পোস্ট পুইঁশাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি ফিচারড অব আর্টিকেলে গেছে। আসলে আমি আমার পোস্টগুলো নিয়ে সমসময় কনফিউজ থাকি। আর আপু বলে দাদা তোর পোস্টে ভোট দেয়। আর ভালো না হলে এত ভালো ভালো ব্লগাররা তোর পোস্টে কমেন্ট করতো না।

ফিচারড অব আর্টিকেলের পোস্ট লিং

অবস্থা বোঝেন। তখন আমার পোস্টে গিয়ে দেখলাম আমার পোস্ট ফিচারড অব আর্টিকেলে। তখন বৃষ্টি গুলো সব আমার দুচোখ বেয়ে আনন্দের অশ্রু হয়ে ঝরছে।সেদিনের আমার অনুভূতি যদি আপনাদের বোঝাতে পারতাম । এরপর আমার পরিবারের সবার সাথে শেয়ার করেছি। সবাই খুশি হয়ে আলহামদুলিল্লা্হ বলেছে। আমার এই প্রাপ্তি দেখে আমার পরিবারও অনেক খুশি হয়েছে। আসলে এখানে কাজ করে প্রতিনিয়ত অনেক কিছু্ই আমি পেয়ে যাচ্ছি। তা হলো আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আর ভোট। তবে এই প্রাপ্তি আমার অন্তরে স্পর্শ করে গেছে। এখনও আমার মনে পড়লে ভালো লাগে।

আমার আজকের এ কৃতিত্ব সবার আগে @rme দাদার। কারন দাদার জন্যই আজ আমি এই কমিউনিটিতে কাজ করতে পারছি। মাথার ছায়া আর কোন কাজ করে এগিয়ে যাওয়ার দিক নিদের্শনার মানুষ যদি পাশে না থাকে তাহলে কোন মানুষ এগুতে পারে না। এরপর আমার এই প্রিয় কমিউনিটির সকল ভাই বোনেরা আপনারা যদি আমাকে সবসময় সার্পোট না করতেন তাহলে আজ আমি কোন কাজ করার আগ্রহ পেতাম না। আপনাদের সার্পোট আর ভালোবাসাই আজ আমাকে এত দূর নিয়ে এসেছে। আমি মনে করি আমার এই প্রাপ্তির সম্পূর্ন কৃতিত্বই আপনাদের সবার। এই প্রাপ্তি আমার একার নয়। এই প্রাপ্তি আপনাদের সবার। আমি এই পরিবারের সবার মাঝে আমার এই প্রাপ্তি উৎসর্গ করে দিলাম। এরবপ আরও একজনের কথা বলতে চাই সে হলো আমার আপু। আজ এই যে এখানে পোস্ট করছি আপুও আমাকে অনেক সার্পোট করেছে।আমাকে কোন পোস্ট কিভাবে দিতে হবে কিভাবে দিলে সুন্দর লাগবে সবকিছু আমাকে শিখিয়েছে। আর সবসময় আমাকে উৎসাহ দিয়েছে। যে আমার পোস্টগুলো নাকি অনেক ভালো হয়। হয়তো আজ আপুর কথাই ঠিক হলো।

যদিও আমার এই পরিবারকে ঘিরে আমার হৃদয়ে অনেক ভালোবাসা রয়েছে। কিন্তু তা প্রকাশ করতে পারছি না। আমি মনে করি আপনারা আমার এক ভালো লাগার ভালো থাকার জায়গা। আমি হয়তো আমার আজকের এই পোস্ট আপনাদের মতো সুন্দর গুছিয়ে লিখতে পারিনি। তবে আপনাদের সবার দোয়া ভালোবাস ও সার্পোট নিয়ে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই। আজ তাহলে সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 
 2 years ago 

আপনি আপনার অনুভূতি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এই ধরনের অনুভূতিগুলো সত্যিই অন্যরকম। এসব অনুভূতি বলে প্রকাশ করা যায় না। আপনার রেসিপি টা দেখেছিলাম। চিংড়ি মাছ আমার নিজেরও ভীষণ ভালো লাগে খেতে। ধন্যবাদ আপু আপনার সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

যাক আর একজন পাওয়া গেল আমার মত। যে কিনা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব ভালো আমার কাছেও লেগেছে। তবে আমি মনে করি এই প্লাটফর্মে টিকে থাকতে হলে আপনাকে আরও অনেক দক্ষতা অর্জন করতে হবে। পারবো না বা পারি না বলে দায় সারলে হবে না। আর পোস্টের বানানের দিকে সতেচন হতে হবে। ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যান এমন কামনাই করি।

 2 years ago 

ধন্যবাদ আপনার উপদেশ মূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ্ সুন্দর একটি অনুভূতিমূলক পোস্ট শেয়ার করেছেন আপু।নিজের পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে দেখলে সবারই ভালো লাগে।আপনারও তাই লেগেছিল যার অনুভূতি আপনি লিখে প্রকাশ করেছেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু একথা সত্য যে নিজের পোস্ট ফিচারড অব আর্টিকেলে দেখে সবারই ভালো লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি আপনার অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। নিজের পোস্ট ফিচারড আর্টিকেল এ দেখলে সত্যি অনেক ভালো লাগে। ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

হ্যাঁ আপু নিজের কোন কাজে প্রশংসা পেলে সত্যি অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকে স্বাগতম জানাচ্ছি আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64698.14
ETH 1915.06
USDT 1.00
SBD 0.37