You are viewing a single comment's thread from:

RE: লাল শাকের সিম্পিল একটি রেসিপি

লাল শাক আমার খুব প্রিয় একটি খাবার। ছোট থেকে লাল শাকের প্রতি আমার বেশ দুর্বলতা রয়েছে। দাদা আপনি ঠিকই বলেছেন, ইদানিং প্রচুর পরিমাণে সার ও বিষ প্রয়োগের কারণে শাক সবজির রং তেমন একটা ঠিক থাকছে না। আর তাইতো লাল শাকে লালের পরিমাণটাও আর আগের মত নেই। যাইহোক দাদা, আপনি খুব মজা করে লাল শাকের সিম্পল রেসিপিটি তৈরি করেছেন। এভাবে লাল শাক তৈরি করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আমার কখনো চিংড়ি মাছ কিংবা কাঁকড়া দিয়ে লাল শাক রেসিপিটি খাওয়া হয়নি। তাই ভাবছি একদিন চিংড়ি মাছ দিয়ে লাল শাকের রেসিপি তৈরি করে খাব। দাদা,লাল শাকের সিম্পল রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63913.01
ETH 1840.96
USDT 1.00
SBD 0.39