You are viewing a single comment's thread from:

RE: সবজি বাজারে আগুন!

ভাই বাংলাদেশে এসেছেন জেনে খুব ভালো লাগলো। তো খুলনা শহরে এতদিন কি করছেন, চলে আসুন আমাদের এখানে উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলায়। আমাদের এদিকে আসলে বেশ ভালই লাগবে আপনার। দাওয়াত রইলো আসার জন্য। যাইহোক ভাই, সবজি বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্ব গতি দেখে সত্যিই মনে হয় বাজারে আগুন লেগে গেছে। আর এই ব্যাপারটি শুধুমাত্র মধ্যবিত্তরাই উপলব্ধি করতে পারছে। কেননা এই মধ্যবিত্তরা না পারে মানুষের কাছে হাত পেতে চাইতে, আবার না পারে না খেয়ে থাকতে। তাই মরণটা যেন মধ্যবিত্তদেরই হচ্ছে। আর এমন অবস্থার অবসান ঘটুক তা আমরা সকলেই চাই। তবে জানিনা আদৌ কখনো পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা। যাইহোক ভাই, সবজি বাজারে আগুন নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

খুলনা শহরে আত্মীয় স্বজনদের বাড়িতে ছিলাম ভাই এত দিন। যাইহোক এটা আমাদের মানতেই হবে ভাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তরাই সব থেকে বেশি সাফার করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65520.11
ETH 1924.93
USDT 1.00
SBD 0.38