You are viewing a single comment's thread from:

RE: মন্টু কাকার চা ‌|| আমার বাংলা ব্লগ

ভাই আমিও চা খেতে খুবই পছন্দ করি। তাই ভালো চায়ের স্বাদ পেতে এক কিলোমিটার কেন তার বেশিও আমি যেতে পারি। আর তাইতো আপনিও মন্টু কাকার চায়ের স্বাদ নেয়ার জন্য এক কিলোমিটার দূরে গিয়ে চায়ের স্বাদ গ্রহণ করেছেন। একদিকে যেমন চায়ের স্বাদ গ্রহণ করতে পেরেছেন, অন্যদিকে বোন ও ভাগ্নের সাথে সুন্দর সময়ও কাটিয়েছেন। আর হ্যাঁ ভাই আপনার ভাগ্নের কথাগুলো শুনে বুঝতে পারলাম ও খুব চঞ্চল এবং খুবই বুদ্ধিমান। এখনকার ছোট ছোট বাচ্চাদের এমন খুনসুটি ও মজার আচরণ গুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। ইমা আপু আর আপনি দুজনে জমজ ভাই বোন এ কথাটি জানা ছিল না ভাই। আজ আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। যাইহোক ভাই, আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64712.05
ETH 1877.99
USDT 1.00
SBD 0.38