মন্টু কাকার চা || আমার বাংলা ব্লগ
আজ-শুক্রবার
চা খেতে আমি ব্যক্তিগতভাবে বেশ পছন্দ করি বিশেষ করে আমাদের এলাকার মন্টু কাকার হাতে চা আমার অনেক পছন্দের শুধু , আমার বললে ভুল হবে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই উনার হাতে চা খুব পছন্দ করে বিশেষ করে উনি ডবল হিট দিয়ে দুধ চা টা খুব সুন্দর ভাবে তৈরি করেন খেতে বেজাই সুস্বাদু। দুই এক দিন অন্তর আমি এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল রয়েছে তারা একসঙ্গে গিয়ে মন্টু কাকার হাতে সুস্বাদু চা খেয়ে আসি তবে আমি শুধু চা টাই খাই এর সঙ্গে বিস্কিট খাই না তবে আমার অনেক বন্ধু রয়েছে চায়ের সাথে বিস্কিট খেয়ে থাকে সেদিন রাতে রাসেল বলল বন্ধু চায়ের সাথে বিস্কিট না খেলে কি হবে একটা কেক খেয়ে দেখ মজা পাবি। আসলে বন্ধু অনেক আশা নিয়ে বলল তাই আর কথাটা ফেলতে পারলাম না তাই দিন সেদিন চায়ের সঙ্গে কেক খেয়ে আসলেই বেশ মজা পেয়েছিলাম।
মন্টু কাকার চায়ের দোকান আমাদের বাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাতে কি হয়েছে সুস্বাদু চায়ের কারণে বাড়ি থেকে ওখানে আমরা বন্ধুরা হেঁটে চলে যাই তবে একটা খারাপ বিষয় হচ্ছে মন্টু কাকা চায়ের দোকান ষোলোটাকার মসজিদ পাড়ায় অবস্থিত কিন্তু ওখানকার রাস্তা পুরনো জামানার মত হেরাইন এটা হচ্ছে শুধুমাত্র ইটের রাস্তা কোন প্রকার পিস ব্যবহার করা হয় না যার কারণে বর্ষা লাগলে আশেপাশের মাটি থেকে ওখানে কাদাই পরিণত হয় এবং তখন রাস্তা দিয়ে আসা যাওয়াটা খুবই মুশকিল হয়ে ওঠে। যেহেতু ওখানে হিরোইন রাস্তা সেজন্য কোন গাড়ি ঘোড়া চলে না।
ষোশোটাকা তেই আবার আমার বোনের বিয়ে হয়েছে আপনারা হয়তো তাকে চিনে থাকবেন তার নাম ইমা খাতুন(@mdemaislam00) আমরা দুজন যমজ ভাই বোন এবং ওর একটা ছেলে রয়েছে তার নাম হচ্ছে মাহাদী। কেন জানিনা পাগলটা আমার খুব ভক্ত ছোটবেলা থেকেই নাচ গান অনেক পছন্দ করে যদি মোবাইলে গান দেওয়া যায় তাহলে অটোমেটিক মাথা এদিক ওদিক ঘুরিয়ে নাচতে শুরু করে এখনো এক বছর হয় নাই তবুও তার কি ঝুল বাউলের মতো এক জায়গায় বসে শুধু মাথা নাচাই, আমি যখন ওদের বাড়িতে যাই ওর প্রিয় পটেটো চিপস সাথে নিয়ে যায় এবং আমি কোলে নিয়ে মোবাইলে গান বাজাই এজন্য হয়তোবা ও আমার ভক্ত হয়েছে। এদিকে চাও খাওয়া হলো ওদিক থেকে ওকেও দেখে আসা হলো এক ঢিলে দুই পাখি 🤭
- ১০% বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।
🫂ধন্যবাদ!!!🤵
| ব্লগার | @emonv |
|---|---|
| মুভি | download link |
[[🔉প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩💻"ইমন ব্লগ"👩💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
ভাই আমিও চা খেতে খুবই পছন্দ করি। তাই ভালো চায়ের স্বাদ পেতে এক কিলোমিটার কেন তার বেশিও আমি যেতে পারি। আর তাইতো আপনিও মন্টু কাকার চায়ের স্বাদ নেয়ার জন্য এক কিলোমিটার দূরে গিয়ে চায়ের স্বাদ গ্রহণ করেছেন। একদিকে যেমন চায়ের স্বাদ গ্রহণ করতে পেরেছেন, অন্যদিকে বোন ও ভাগ্নের সাথে সুন্দর সময়ও কাটিয়েছেন। আর হ্যাঁ ভাই আপনার ভাগ্নের কথাগুলো শুনে বুঝতে পারলাম ও খুব চঞ্চল এবং খুবই বুদ্ধিমান। এখনকার ছোট ছোট বাচ্চাদের এমন খুনসুটি ও মজার আচরণ গুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। ইমা আপু আর আপনি দুজনে জমজ ভাই বোন এ কথাটি জানা ছিল না ভাই। আজ আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। যাইহোক ভাই, আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।