You are viewing a single comment's thread from:

RE: ম্যান্ডেলা আর্ট

আপু প্রথমেই আপনার ছোট্ট কিউট বেবির জন্য অনেক অনেক স্নেহ ও ভালোবাসা রইলো। ছোট্ট শিশুদের গরমের থেকে ঠান্ডার প্রভাবটা বোধহয় একটু বেশিই থাকে। যদিও বা আমি সঠিক জানিনা, তবে কেন জানি আমার মনে হয়। আর তাই হয়তো আপনার ছোট্ট সোনামণি ঠান্ডায় কেঁপে ওঠে। যাইহোক আপু, ছোট্ট বাবুকে রেখে কাজ করা সত্যি প্রায় অসম্ভব ব্যাপার। তারপরও আজ আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার অঙ্কিত ম্যান্ডেলাটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। ছোট ছোট নিখুঁত কারুকাজ গুলো করতে নিশ্চয় আপনার অনেকটা সময়ও লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপু, এতটা সময় ও পরিশ্রম করে আমাদের মাঝে সুন্দর একটি ম্যান্ডেলা উপহার দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64555.14
ETH 1916.97
USDT 1.00
SBD 0.38