You are viewing a single comment's thread from:

RE: গ্রামীণ পরিবেশে কাটানো মুহূর্তের আজ প্রথম পর্ব

ভাইয়া, আমার দাদার বাড়িতে গেলেও এরকম নৈসর্গিক পরিবেশ দেখতে পাই। তাই যখন আপনার পোস্ট পড়ছিলাম, তখন আমার দাদার বাড়িতে কাটানো সুন্দর মুহূর্তগুলো উপলব্ধি করছিলাম। বিশেষ করে খুব সকালে যখন গ্রামের সকলে ঘুম থেকে উঠে এবং তাদের নিজ নিজ কাজের জায়গায় ব্যাতি ব্যস্ত হয়ে ছুটতে থাকে, অন্যদিকে আবার কিছু লোক দাঁত মাজার ছলে একে অন্যের সাথে খোশ গল্প করে। এছাড়াও রয়েছে সবুজে শ্যামল ঘেরা প্রাকৃতিক পরিবেশ। সেই সুন্দর মুহূর্ত গুলো দেখতেও ভীষণ ভালো লাগে। নিঃসন্দেহে গ্রামীণ পরিবেশে কাটানো সময়টুকু আপনারও খুব ভালোই কেটেছে বলে বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, গ্রামীণ পরিবেশে কাটানো মুহূর্তটুকু সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65602.57
ETH 1924.81
USDT 1.00
SBD 0.38