You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬১ [তারিখ : ০৩-০৯-২০২৩]

ফিচার্ড আর্টিকেলে ইমন ভাইয়ের পোস্টটি বাছাই করা দেখে তার পোস্ট থেকে আমিও ঘুরে আসলাম। কেননা সময় সুযোগ অভাবে হয়তো তার এই পোস্টটি আমার পড়া সম্ভব হয়নি। তাই আজ যখন তার লেখা "মানুষের জীবন ভয়ংকর সুন্দর"পোস্ট পড়ে আসলাম তখন সত্যিই মনের ভেতরে প্রশান্তি অনুভব করলাম। সৃষ্টিকর্তার উপরে অগাধ বিশ্বাস রেখে তিনি তার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলছেন। আর এই এগিয়ে যাওয়াটা হয়তো আমরা অনেকেই পেরে উঠতে পারতাম না।তাই ইমন ভাইয়ের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি, তার সাথে যা কিছু হবে সব যেন ভালই হয়। ফিচার্ড আর্টিকেলে ইমন ভাইয়ের অসাধারণ পোস্টটি বাছাই করে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61897.09
ETH 1733.97
USDT 1.00
SBD 0.38