You are viewing a single comment's thread from:

RE: ব্যথিত খবর

শিক্ষা নামটি শুনতেই যেন মনে হয় এখানে জ্ঞানের আলো ছড়াচ্ছে। কিন্তু এই শিক্ষা অফিসের ভেতরে যে কি রকম কার্যকলাপ গুলো হয় তা শুধু এখানে আসা শিক্ষকগণই উপলব্ধি করতে পারে। এই যেমন রাশেদ ভাই মনের কষ্টে শিক্ষা অফিসে এসেছিলেন কিছুটা ন্যায় পাওয়ার আশায়। অথচ এখানেও দুর্নীতিবাজরা টাকার গন্ধ শুকিয়ে সকলের মুখ বন্ধ করে রেখেছে। কি বলবো ভাইয়া, এই তো কিছুদিন আগে আমার অর্ধাঙ্গিনীও তার শ্রান্তি বিনোদনের টাকার জন্য খোঁজ খবর নিতে গেলে, শিক্ষা অফিসের কর্তব্যরত ভাইয়েরা ১০০০ টাকা মিষ্টি খাওয়ার জন্য চেয়ে বসে ছিলেন। আর তাই আমার অর্ধাঙ্গিনীও ১০০০ টাকা না দিয়ে বরং বলে এসেছে সময় হলে একা একাই শ্রান্তি বিনোদনের টাকা আমার একাউন্টে ঢুকে যাবে। হয়তো টাকাটা দিলে সে এক সপ্তাহের মধ্যেই টাকাটা পেয়ে যেত। কিন্তু আপস না করার কারণে অনেকটা লেট হয়ে যাবে। যাইহোক ভাইয়া, রাশেদ ভাইয়ের পদত্যাগের কথা শুনে খুবই খারাপ লাগলো।

Sort:  
 3 years ago 

আপনার অর্ধাঙ্গিনীর ব্যাপারটা জেনে বেশ ব্যথিত হলাম ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64765.85
ETH 1871.36
USDT 1.00
SBD 0.38