You are viewing a single comment's thread from:

RE: হায়েনা

ভাইয়া যদি ওই রিক্সার জায়গায় কোন বাস বা ট্রাক হত তাহলে চোখের পলকেই মেয়েটিকে পিষে রেখে চলে যেত। আর সেই বাস কিংবা ট্রাক রাস্তায় দাঁড়িয়ে মেয়েটির দিকে ভুল করেও তাকাতো না। অথচ রিকশাচালক মানবতার খাতিরে সেখানে দাঁড়িয়ে মেয়েটির কিছু হয়েছে নাকি তা দেখছিল। আর এটাই যেন রিকশাচালকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল, যার কারনে ওই বিল্ডিং থেকে বের হয়ে আসা সুট বুট পড়া শিক্ষিত লোক গুলো হায়নার মতো কাজ করেছিল। এদেরকে শিক্ষিত লোক বললে ভুল হবে ভাইয়া। এরা হচ্ছে মুখোশধারী ভদ্র লোক। যারা কিনা সততা ও মানবতার মূল্যই দিতে জানে না। ভাগ্যিস আপনি সেখানে গিয়ে রিকশাচালকটিকে সেভ করে নিয়েছিলেন। আর আপনার এই মহানুভবতার দিকগুলো আমাকে খুবই আকর্ষণ করে। তবে আপনার সাথে অশালীন ব্যবহার করার কারণে আমার কাছে খুবই খারাপ লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটি পোস্ট উপহার দেয়ার জন্য।

Sort:  
 3 years ago 

আমাকে তো ছিঁড়ে ফেলে শেষ করতে পারলে, ওরা যেন শান্তি পেত, ওদের অবস্থা এমনটাই হয়ে গিয়েছিল ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63986.79
ETH 1856.21
USDT 1.00
SBD 0.39