You are viewing a single comment's thread from:

RE: কাঁচামরিচ যখন নির্মম সিন্ডিকেটের শিকার। || বাঙালি কি তবে ঝাল খাবে না?

এইতো সেদিন বাজারে গিয়ে আমিও কাঁচা মরিচের দাম শুনে একদম অবাক হয়ে গিয়েছিলাম। আমারও ইচ্ছে করছিল কাঁচামরিচ না কিনে বাড়িতে ফিরে আসতে। তবে ভাই আমার বাসায় কাঁচামরিচের কোন গাছ না থাকার কারণে, আমাকে এক প্রকার বাধ্য হয়ে বেশি দাম দিয়ে কাঁচা মরিচ কিনতে হয়েছিল। তবে আমাদের এদিকে সর্বোচ্চ কাঁচা মরিচের দাম গিয়েছে এক কেজি ৫০০ টাকা করে। আর কাঁচামরিচের এত দাম হলে সত্যিই নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের পেরেশানির আর সীমা থাকেনা। কেননা আমরা মধ্যবিত্তরা না পারছি অবস্থার বিরুদ্ধে কিছু করতে, আবার না পারছি হজম করতে। যাইহোক ভাই, বর্তমানে কাঁচা মরিচের ঝাঁঝালো দামের পরিস্থিতি কিছুটা সামলে উঠেছে। তবে মাঝে মাঝে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি দেখে সত্যি মেজাজটাকে আর কন্ট্রোল করা সম্ভব হয় না।

Sort:  
 3 years ago 

আমি রাগ করেই কাঁচামরিচ কিনিনি।
আপাতত আমার গাছের কাঁচামরিচ খাওয়ার চেষ্টা করছি। দাম বৃদ্ধি এখনকার যুগের বড় নাটক যা মেজাজ বিগড়ে দেয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65314.50
ETH 1903.20
USDT 1.00
SBD 0.38