You are viewing a single comment's thread from:

RE: আলিপুর চিড়িয়াখানা : পর্ব ১

দাদা, আপনার ছোট মামা অসুস্থ হয়ে কলকাতায় এসেছিলেন তা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরেছিলাম। আলিপুর চিড়িয়াখানায় আপনি খুব ছোটবেলায় গিয়েছিলেন তারপর আর যাওয়া হয়নি কথাটি শুনে একটু অবাকই হলাম। যাইহোক এত বছর পর মামাতো ছোট ভাইয়ের কারণে আলিপুর চিড়িয়াখানায় যাওয়া হয়েছে জেনে ভালোই লাগলো। তবে দাদা চিড়িয়াখানায় গেলে একটু সকাল সকাল যাওয়াই ভালো, তা না হলে সূর্যের তাপে গলে যাওয়ার মত অবস্থা হয়। যেহেতু আপনার চিড়িয়াখানায় যেতে দেরি হয়েছিল, সেহেতু আপনারাও নিশ্চয়ই প্রখর রোদে কষ্ট পেয়েছেন। যাইহোক দাদা, আলিপুর চিড়িয়াখানা ঘুরতে যাওয়া নিয়ে ১ম পোস্ট উপস্থাপনের জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64506.36
ETH 1866.73
USDT 1.00
SBD 0.38